সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চার দফা অভিযান
https://parstoday.ir/bn/news/iran-i163878-সৌদি_আরবের_বিভিন্ন_লক্ষ্যবস্তুতে_ইয়েমেনের_সশস্ত্র_বাহিনীর_চার_দফা_অভিযান
পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি আরবের আগ্রাসনের জবাবে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে চারটি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
(last modified 2026-10-12T07:18:53+00:00 )
অক্টোবর ১২, ২০২৬ ১৩:১৮ Asia/Dhaka
  • ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি
    ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি

পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি আরবের আগ্রাসনের জবাবে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে চারটি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

পার্সটুডের প্রতিবেদনে ইরনার বরাতে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, দেশটির সশস্ত্র বাহিনী চারটি সামরিক অভিযানের মাধ্যমে রিয়াদে অবস্থিত কিং খালিদ বিমানবন্দরসহ সৌদি আরবের আরও তিনটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি বাহিনীর বর্বর আগ্রাসনের জবাবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চারটি অভিযানে কিং খালিদ বিমানবন্দর ছাড়াও দাম্মামের কিং ফাহদ বিমানবন্দর, শাকদাম গ্যাস কমপ্লেক্স এবং সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত আরামকোর তানাজিব তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।