ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করলেন নরেন্দ্র মোদি
https://parstoday.ir/bn/news/india-i70744-ইরানের_সঙ্গে_সম্পর্ক_শক্তিশালী_করার_আগ্রহ_প্রকাশ_করলেন_নরেন্দ্র_মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি এক টুইটার বার্তায় বলেছেন,ইরান ও ভারতের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং এ সম্পর্ককে আরো শক্তিশালী করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৮, ২০১৯ ০০:৩৫ Asia/Dhaka
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি এক টুইটার বার্তায় বলেছেন,ইরান ও ভারতের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং এ সম্পর্ককে আরো শক্তিশালী করতে হবে।

নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দেশটির সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মোদিকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন। নিজের অফিসিয়াল টুইটার পেজে সোমবার রাতে সেই বার্তার জবাব দেন ভারতের প্রধানমন্ত্রী।

টুইটার বার্তায় নরেন্দ্র মোদি বলেন, তেহরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে নয়াদিল্লি সব রকম চেষ্টা চালিয়ে যাবে।

প্রেসিডেন্ট রুহানির সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎ (ফাইল ছবি)

সম্প্রতি সাত দফায় ভারতের ৫৪২ আসন বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ মে ঘোষিত ফলাফলে দেখা যায় ভারতীয় জনতা পার্টি এককভাবে ৩৪৩ আসনে বিজয়ী হয়ে আবার সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। এপ্রিল মাসে শুরু হওয়া লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় ৯০ কোটি ভোটার।

ভারতের সরকার গঠনের জন্য একটি রাজনৈতিক দলকে ২৭২ আসন পেতে হলেও বিজেপি তার চেয়ে অনেক বেশি আসন পাওয়ায় আগামী পাঁচ বছর একটি শক্তিশালী সরকারের নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদি। তবে তার দলের উগ্র হিন্দুত্ববাদী চেতনার কারণে বিজেপি’র এ ভূমিধস বিজয়ে মুসলমানসহ ভারতের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। #

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৮