আফজাল গুরুর ফাঁসির অষ্টমবর্ষ পূর্তিতে কাশ্মীরে বনধ পালিত
https://parstoday.ir/bn/news/india-i87124-আফজাল_গুরুর_ফাঁসির_অষ্টমবর্ষ_পূর্তিতে_কাশ্মীরে_বনধ_পালিত
ভারতীয় সংসদে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া আফজাল গুরুর ফাঁসির অষ্টমবর্ষ পূর্তিতে কাশ্মীরে বনধ পালিত হয়েছে। আজ (মঙ্গলবার) বনধকে কেন্দ্র করে জনজীবনে প্রভাব পড়েছে।২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি দিল্লির তিহার জেলে আফজাল গুরুকে ফাঁসি দেওয়া হয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২১ ১৬:০৫ Asia/Dhaka
  • আফজাল গুরুর ফাঁসির অষ্টমবর্ষ পূর্তিতে কাশ্মীরে বনধ পালিত

ভারতীয় সংসদে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া আফজাল গুরুর ফাঁসির অষ্টমবর্ষ পূর্তিতে কাশ্মীরে বনধ পালিত হয়েছে। আজ (মঙ্গলবার) বনধকে কেন্দ্র করে জনজীবনে প্রভাব পড়েছে।২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি দিল্লির তিহার জেলে আফজাল গুরুকে ফাঁসি দেওয়া হয়।

কর্মকর্তাদের উদ্ধৃত করে হিন্দি ‘জনসত্তা ডট কম’ সূত্রে প্রকাশ,  জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে আজ সকালে দোকানপাট, পেট্রোল পাম্প এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, রাস্তায় সার্বজনিক যাতায়াতও কম ছিল। শহরের রাস্তায় প্রাইভেট কার, অটোরিকশা ও ক্যাব চলাচল করেছে।

কর্মকর্তারা বলেন, উপত্যকার অন্যান্য জেলার সদর দফতর থেকে এ জাতীয় ধর্মঘটের খবর পাওয়া গেছে।বনধকে কেন্দ্র করে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর ও উপত্যকার অন্যান্য স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ)গতসপ্তাহে আফজাল গুরু এবং এর প্রতিষ্ঠাতা মকবুল বাটের ফাঁসির বার্ষিকী উপলক্ষে ৯ এবং ১১ ফেব্রুয়ারি উপত্যকায় সাধারণ ধর্মঘটের ঘোষণা করেছিল। মকবুল বাটকে ১৯৮৪ সালের ১১ ফেব্রুয়ারি দিল্লির তিহার জেলে ফাঁসি দেওয়া হয়েছিল।

মঙ্গলবার ও বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়ে শ্রীনগরের অনেক এলাকায় পোস্টার লাগানো হয়েছে। হুররিয়াত কনফারেন্স এগুলো লাগিয়েছে বলে মনে করা হলেও কর্মকর্তারা বলছেন, পোস্টার কে বা কারা লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।