কিউবার ওপর মার্কিন হামলা রক্তের বন্যা বইয়ে দেবে: হাভানার সতর্কবার্তা
https://parstoday.ir/bn/news/world-i159358-কিউবার_ওপর_মার্কিন_হামলা_রক্তের_বন্যা_বইয়ে_দেবে_হাভানার_সতর্কবার্তা
পার্সটুডে- কিউবার পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, কিউবার ওপর সম্ভাব্য মার্কিন হামলা মানবিক বিপর্যয় ঘটাবে এবং রক্তের বন্যা বইয়ে দেবে।
(last modified 2026-05-14T07:11:33+00:00 )
মে ১৪, ২০২৬ ১৩:০৯ Asia/Dhaka
  • কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিলা
    কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিলা

পার্সটুডে- কিউবার পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, কিউবার ওপর সম্ভাব্য মার্কিন হামলা মানবিক বিপর্যয় ঘটাবে এবং রক্তের বন্যা বইয়ে দেবে।

পার্সটুডে জানিয়েছে, কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, কিউবার ওপর সম্ভাব্য মার্কিন হামলায় কিউবান ও আমেরিকান নাগরিকরা নিহত হবেন এবং কেবল সেইসব রাজনীতিবিদরাই আগ্রাসনের এমন দুঃসাহস দেখাবেন, যারা তাদের সন্তান ও পরিবারকে যুদ্ধে পাঠান না।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "শুধুমাত্র কয়েকজন লোক কিউবার রাজনৈতিক ব্যবস্থা বা সরকার পরিবর্তন করতে চায়। কিউবা কারো জন্য কোনো হুমকি সৃষ্টি না, তাই এমন একটি ছোট দ্বীপের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা চালানোর কোনো কারণ বা সামান্যতম অজুহাতও থাকতে পারে না।"

সম্প্রতি, এনবিসি ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের চাপ মোকাবেলায় কিউবার সক্ষমতা নিয়ে ক্ষুব্ধ এবং আমেরিকার ওয়েবসাইট অ্যাক্সিওস ক্যারিবিয়ান দ্বীপটিতে একটি আসন্ন আক্রমণের সম্ভাবনার কথা জানিয়েছে।

ছয় দশকেরও বেশি সময় ধরে কিউবা যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ও অমানবিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে, যা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।#

পার্সটুডে/এমআরএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।