বাংলার পবিত্র ভূমি অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হবে: মোদি
https://parstoday.ir/bn/news/india-i89894-বাংলার_পবিত্র_ভূমি_অনুপ্রবেশকারীদের_থেকে_মুক্ত_হবে_মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলার পবিত্র ভূমি এবার মাফিয়া মুক্ত হবে। এই পবিত্র ভূমি এবার অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হবে। বিজেপির ডবল ইঞ্জিন সরকার বাংলাকে এক নতুন রাজনৈতিক পরিবেশ উপহার দেবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) কৃষ্ণনগরে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১০, ২০২১ ১৫:১৫ Asia/Dhaka
  • বাংলার পবিত্র ভূমি অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হবে: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলার পবিত্র ভূমি এবার মাফিয়া মুক্ত হবে। এই পবিত্র ভূমি এবার অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হবে। বিজেপির ডবল ইঞ্জিন সরকার বাংলাকে এক নতুন রাজনৈতিক পরিবেশ উপহার দেবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) কৃষ্ণনগরে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ‘দিদি’সম্বোধন করে বলেন, ‘মুসলিম বোনেদের সমস্যার কথা একবারও ভাবেননি মমতা দিদি। তার নজর শুধু ভোটব্যাঙ্কের দিকেই। ২ মে (নির্বাচনের ফল ঘোষণা) থেকে বাংলায় আসল শাসন থাকবে সরকারের হাতে। গুন্ডাদের কথায় প্রশাসন চলবে না। পুলিশ স্বাধীনভাবে নিজের কাজ করতে পারবে। দিদি হয়তো দেওয়াল লিখন পড়ে ফেলেছেন। আমি আজ এই মঞ্চ থেকে বলতে চাই বাংলার মা, বোন এবং সকল কন্যা সন্তানদের যে, বাংলায় বিজেপির ডবল  ইঞ্জিন সরকার এলে ২৪ ঘন্টা আপনাদের স্বার্থে কাজ করে যাবে।’

তিনি বলেন, ‘বাংলার মা-বোনেদের সঙ্গে জঘন্য অপরাধ হয়েই চলছে, কিন্তু দিদি এ ক্ষেত্রে নীরব থেকেছেন। এবার কাটমানি, তোলাবাজি আর সিন্ডিকেটের খেলা শেষ হবে। দিদি আপনি বিজেপিকে হারাতে পারেন, কিন্তু বাংলার জনগণকে হারাবেন কী করে? সাতজন্ম ধরেও আপনি বাংলার জনগণকে হারাতে পারবেন না আপনি।’ 

মমতাকে হারাতে একজোট হয়েছে বাংলার মানুষ। বাংলার এই নির্বাচন শুধু বিজেপি লড়ছে না, বাংলার সমগ্র জনগণ লড়ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। #

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।