ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধকে অবৈধ বলছেন মার্কিন ডেমোক্র্যাটরা
https://parstoday.ir/bn/news/iran-i159336-ইরানের_বিরুদ্ধে_ট্রাম্পের_যুদ্ধকে_অবৈধ_বলছেন_মার্কিন_ডেমোক্র্যাটরা
পার্সটুডে- দেশের মানুষের আর্থিক অবস্থার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতার অভিযোগ তুলে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্যরা জোর দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ অবৈধ।
(last modified 2026-05-13T05:53:52+00:00 )
মে ১৩, ২০২৬ ১১:৪৯ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদ
    মার্কিন প্রতিনিধি পরিষদ

পার্সটুডে- দেশের মানুষের আর্থিক অবস্থার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতার অভিযোগ তুলে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্যরা জোর দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ অবৈধ।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, ট্রাম্প এবার এটা সত্যি কথা বলছেন যে তিনি আমেরিকানদের আর্থিক অবস্থা নিয়ে ভাবেন না।

এদিকে, মার্কিন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এক সাক্ষাৎকারে সাংবাদিকদের বলেছেন: ট্রাম্প যখন শুধু নিজেকে ধনী করার দিকেই মনোযোগ দিচ্ছেন, তখন আমেরিকার শ্রমজীবী ​​মানুষের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় তিনি কীভাবে পাবেন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার চীন সফরের আগে সাংবাদিকদের বলেছেন, আমেরিকার জনগণের ওপর আর্থিক চাপ তার কাছে অগ্রাধিকার যোগ্য বিষয় নয়। ভিত্তিহীন দাবি পুনরাবৃত্তি করে তিনি আরও বলেন: "আমি আমেরিকানদের আর্থিক অবস্থা নিয়ে ভাবি না। আমি শুধু একটি বিষয় নিয়েই ভাবি: ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।"#

পার্সটুডে/এমআরএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।