ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির মুখে চ্যালেঞ্জে যুক্তরাষ্ট্র: ইবনুররেজা
https://parstoday.ir/bn/news/iran-i163168-ইরানের_উন্নত_ক্ষেপণাস্ত্র_ও_ড্রোন_প্রযুক্তির_মুখে_চ্যালেঞ্জে_যুক্তরাষ্ট্র_ইবনুররেজা
পার্সটুডে- ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর সহায়তা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিজেদের অস্ত্র ও সামরিক সক্ষমতা নিয়ে অহংকার করত; কিন্তু ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির মুখোমুখি হয়ে তারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।
(last modified 2026-09-18T11:25:00+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১৯:৪৩ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর সহায়তা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল ইবনুররেজা।
    ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর সহায়তা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল ইবনুররেজা।

পার্সটুডে- ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর সহায়তা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিজেদের অস্ত্র ও সামরিক সক্ষমতা নিয়ে অহংকার করত; কিন্তু ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির মুখোমুখি হয়ে তারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল ইবনুররেজা বৃহস্পতিবার এক বক্তব্যে বলেন, ইরানের প্রতিরক্ষা শিল্পের আজকের অগ্রগতি ও শক্তিমত্তা অর্জিত হয়েছে প্রতিরোধক্ষমতা, প্রতিরক্ষা সক্ষমতা, আত্মনির্ভরতা, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শক্তি জোরদারের পথে বিপ্লবের শহীদ নেতার দূরদর্শী দিকনির্দেশনা ও নেতৃত্বের ফলে। তিনি বলেন, এই পথ বাস্তবায়নে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞানী, প্রকৌশলী ও কর্মীদের নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, আজ ইরানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের পথে আমরা যে প্রতিটি পদক্ষেপ নিচ্ছি, তা সেইসব নারী-পুরুষের পথ অনুসরণ করা, যারা দেশের মর্যাদা ও নিরাপত্তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। শহীদ আমির লেফটেন্যান্ট জেনারেল পাইলট আজিজ নাসিরজাদেহ থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১,২০০ শহীদ—প্রত্যেকেই দেশের গৌরবময় প্রতিরক্ষা ইতিহাসের একটি করে অধ্যায় রচনা করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল নাকদি: উচ্চ যুদ্ধক্ষমতা নিয়ে পারস্য উপসাগরের দ্বীপগুলো রক্ষা করব

অন্যদিকে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সর্বাধিনায়কের উপদেষ্টা সর্দার নাকদি বলেছেন, স্থলবাহিনীর মদিনা মুনাওয়ারা কমান্ডের যোদ্ধারা উদ্যম, বিশ্বাস ও শক্তিমত্তার পাশাপাশি উচ্চ যুদ্ধপ্রস্তুতি নিয়ে পারস্য উপসাগরের দ্বীপগুলো রক্ষায় প্রস্তুত রয়েছেন। জেনারেল নাকদি ইরানের প্রতিরক্ষা প্রস্তুতিতে যোদ্ধাদের বিশ্বাস ও মনোবলের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, এসব সুযোগ-সুবিধা ও সামরিক সরঞ্জামের ঊর্ধ্বে যোদ্ধাদের বিশ্বাস ও মনোবলই তাদের প্রস্তুতি এবং প্রতিরক্ষা সক্ষমতার প্রধান ভিত্তি।#
 

পার্সটুডে/এমবিএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।