‘জানফাদা’ ইরানের প্রজাতন্ত্রের প্রতীক এবং শত্রুর হুমকির মোকাবিলায় জনগণের দৃঢ়তার প্রতিচ্ছবি: তায়েব
-
ইরানের বাসিজ সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন হোসেইন তায়েব।
পার্সটুডে: ইরানের বাসিজ সংস্থার প্রধান বলেছেন, ‘জানফাদায়ান’ (দেশের জন্য আত্মোৎসর্গে প্রস্তুত ব্যক্তিরা) এই ভূখণ্ডের শত্রুদের জন্য দুঃস্বপ্ন। তিনি জোর দিয়ে বলেন, জানফাদা ইরানের প্রজাতন্ত্রব্যবস্থার প্রতীক এবং দেশের সীমান্ত ও ভূখণ্ডের বিরুদ্ধে শত্রুর হুমকি মোকাবিলায় ইরানি জনগণের দৃঢ়তা ও সহনশীলতার প্রতীক।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার বরাতে পার্স টুডে জানায়, ইরানের বাসিজ সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন হোসেইন তায়েব শুক্রবার, (১৮ সেপ্টেম্বর ২০২৬) তেহরানে শুরু হওয়া ৩ লাখ ১৩ হাজার সদস্যের ‘জানফাদায়ান-ই-ইরান’ মহড়ায় বলেন, ‘জানফাদা’ আন্দোলন বিশ্বের যুদ্ধগুলোর ইতিহাসে সবচেয়ে বড় গণআন্দোলন। ইরানি জনগণের প্রতিরোধই কর্মকর্তাদের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের দিকনির্দেশনা এবং শত্রুর ভয়ের কারণ ও জাতির বিজয়ের উপাদান।
তায়েব বলেন, আজকের জানফাদায়ান এই ভূখণ্ডের শত্রুদের জন্য দুঃস্বপ্ন। জানফাদায়ান জাতীয় প্রতিরোধ বাহিনী এবং দেশের অগ্রগতির প্রতীক। জানফাদা ইরানের প্রজাতন্ত্রব্যবস্থার প্রতীক এবং ইরানের সীমান্ত ও ভূখণ্ডের বিরুদ্ধে শত্রুর হুমকি মোকাবিলায় জনগণের দৃঢ়তার প্রতীক। একই সঙ্গে এটি প্রতিরক্ষা ও নিরাপত্তাকে জনগণের অংশগ্রহণের মাধ্যমে শক্তিশালী করা, জাতীয় শক্তির প্রকাশ এবং যেকোনো হুমকির বিরুদ্ধে লড়াই ও প্রতিরক্ষার জন্য ইরানের প্রস্তুতির প্রতীক। দেশের পুনর্গঠন এবং সভ্যতার অগ্রগতির শিখর অর্জনের প্রস্তুতিরও প্রতীক এটি।
ইরানের বাসিজ সংস্থার প্রধান আরও বলেন, আজ বৃহত্তর তেহরানে এই আন্দোলনে কয়েক লাখ মানুষের অংশগ্রহণ দেখা যাচ্ছে। জানফাদায়ানদের বিভিন্ন ব্যাটালিয়ন ও প্রতিরক্ষা ইউনিটে অন্তর্ভুক্ত করা, প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করা, সংগঠিত করা এবং স্থল, আকাশ ও নৌবাহিনীর বিভিন্ন শাখায় পরবর্তী পর্যায়ের প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম চলছে। এর মাধ্যমে তাদের সর্বাত্মক প্রতিরক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে।
তায়েব আবারও বলেন, জানফাদা প্রতিরক্ষা ও নিরাপত্তায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতীক। তাঁর ভাষায়, জানফাদা জাতীয় শক্তির প্রকাশ এবং যেকোনো হুমকির বিরুদ্ধে লড়াই ও প্রতিরক্ষার জন্য ইরানের প্রস্তুতি; পাশাপাশি দেশ নির্মাণ ও সভ্যতার অগ্রগতির শিখর অর্জনের প্রস্তুতিরও প্রতীক।#
পার্সটুডে/এমবিএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।