-
যুক্তরাষ্ট্রকে শাস্তি পেতে হবে, ইরানি জনগণের ন্যায্য দাবি মেনে নিতে হবে: স্পিকার কলিবফ
অক্টোবর ১৫, ২০২৬ ১০:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নৃশংস কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ। তিনি জোর দিয়ে বলেছেন, তেহরান দীর্ঘস্থায়ী প্রতিরোধক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।
-
ইরানি নৌবাহিনীপ্রধান: সমুদ্রপথের নিরাপত্তার অন্যতম ভিত্তি ইরানের নৌ-শক্তি
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১৮:২৬পার্সটুডে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীপ্রধান বলেছেন, ইরানের নৌ-শক্তি জাতীয় স্বার্থ সুরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নৌ-যোগাযোগ ও বাণিজ্যপথের নিরাপত্তা রক্ষার অন্যতম ভিত্তি। বিশ্ব নৌযান দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীপ্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এ কথা বলেন। ইরানের সংবাদমাধ্যম সাদা ও সিমার বরাত দিয়ে পার্সটুডে এ খবর জানিয়েছে।
-
শেখ নাঈম কাসেম: আমরা ইসলামী ইরানের অবস্থানের প্রশংসা করি; প্রতিরোধের পথ থেকে সরে যাব না
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১৮:০৪পার্সটুডে: লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শহীদ হাসান নাসরুল্লাহ ও শহীদ হাশেম সাফিউদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, “আপনারা একটি দল, একটি প্রতিরোধ এবং একটি দৃঢ় ও শক্তিশালী গণআন্দোলন গড়ে তুলেছিলেন। আমরা এই পথ অব্যাহত রাখব।”
-
জেনারেল মোহেব্বি: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব
সেপ্টেম্বর ২২, ২০২৬ ২০:০২পার্সটুডে: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বকে তিনি পরামর্শ দেবেন—আগে যেসব পদক্ষেপ তারা নিয়েছে এবং যেসব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, সেগুলো যেন আবার না করে। কারণ, একই ভুল বারবার করা বুদ্ধিমানের কাজ নয়।
-
কলিবফ: শত্রুর কাছে আত্মসমর্পণ করব না, শক্তিশালী জবাব দেব
সেপ্টেম্বর ২২, ২০২৬ ১৯:০৩পার্সটুডে: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ জোর দিয়ে বলেছেন, ইরান শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না এবং শক্তিশালী জবাব দেবে।
-
ইরানের উদ্যমী তরুণদের সামনে শত্রু টিকতে পারবে না’: রিয়ার অ্যাডমিরাল সাইয়্যেরি
সেপ্টেম্বর ২১, ২০২৬ ১১:১০পার্সটুডে: ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি বলেছেন, ইরানের বিশ্বাসী, উদ্যমী ও দৃঢ়প্রতিজ্ঞ তরুণদের সামনে কোনো শত্রুই দাঁড়াতে পারবে না। তিনি বলেন, বিপ্লবের পর থেকে গত কয়েক দশকে ইরানের জনগণ বারবার শত্রুদের হুমকি ও চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।
-
ইরানের ‘জানফাদা’ মহড়ায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান; জাতীয় ঐক্য ও সংহতির উজ্জ্বল দৃষ্টান্তের প্রশংসা
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১৮:০৩পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার সকালে ব্যাপক জনসমাগমে অনুষ্ঠিত ‘জানফাদায়ান-ই-ইরান’ মহড়ায় উপস্থিত হন এবং অংশগ্রহণকারীদের জাতীয় ঐক্য, সংহতি ও আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্তের প্রশংসা করেন।
-
‘জানফাদা’ ইরানের প্রজাতন্ত্রের প্রতীক এবং শত্রুর হুমকির মোকাবিলায় জনগণের দৃঢ়তার প্রতিচ্ছবি: তায়েব
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১৭:০২পার্সটুডে: ইরানের বাসিজ সংস্থার প্রধান বলেছেন, ‘জানফাদায়ান’ (দেশের জন্য আত্মোৎসর্গে প্রস্তুত ব্যক্তিরা) এই ভূখণ্ডের শত্রুদের জন্য দুঃস্বপ্ন। তিনি জোর দিয়ে বলেন, জানফাদা ইরানের প্রজাতন্ত্রব্যবস্থার প্রতীক এবং দেশের সীমান্ত ও ভূখণ্ডের বিরুদ্ধে শত্রুর হুমকি মোকাবিলায় ইরানি জনগণের দৃঢ়তা ও সহনশীলতার প্রতীক।
-
আগ্রাসীরা পুরোপুরি অনুতপ্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে
সেপ্টেম্বর ০৮, ২০২৬ ১৬:৫১পার্সটুডে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আগ্রাসীরা পুরোপুরি অনুতপ্ত না হওয়া পর্যন্ত ইরান শক্তভাবে প্রতিরোধ চালিয়ে যাবে এবং ইরানি জনগণের অধিকার রক্ষায় তেহরান অবিচল থাকবে।
-
কলিবফের কড়া হুঁশিয়ারি: সমানুপাতিক জবাবের যুগ শেষ
সেপ্টেম্বর ০৬, ২০২৬ ১৯:১০পার্সটুডে – ইরানের সংসদ স্পিকার বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী কর্তৃক মার্কিন ঘাঁটিগুলোতে নিক্ষিপ্ত প্রবল আঘাতগুলো আমেরিকার নেতৃত্বকে এক চরম অসহায়ত্বের মধ্যে ফেলেছে।