কেন আমেরিকার সামরিক হুমকি স্থগিত করা হয়েছিল?
https://parstoday.ir/bn/news/iran-i156710-কেন_আমেরিকার_সামরিক_হুমকি_স্থগিত_করা_হয়েছিল
পার্সটুডে-আরব বিশ্বের একজন বিশিষ্ট বিশ্লেষক একইসাথে এই অঞ্চলে আমেরিকার সামরিক গতিবিধি এবং ইসলামী বিপ্লবের নেতার স্পষ্ট অবস্থান পর্যালোচনা করেছেন।
(last modified 2026-02-03T14:03:07+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২৬ ১৯:১৩ Asia/Dhaka
  • আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের প্রতি ইরানের কড়া বার্তা
    আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের প্রতি ইরানের কড়া বার্তা

পার্সটুডে-আরব বিশ্বের একজন বিশিষ্ট বিশ্লেষক একইসাথে এই অঞ্চলে আমেরিকার সামরিক গতিবিধি এবং ইসলামী বিপ্লবের নেতার স্পষ্ট অবস্থান পর্যালোচনা করেছেন।

সেইসাথে ইহুদিবাদী ইসরাইলি কর্মকর্তাদের ওয়াশিংটনে তাড়াহুড়ো করে সফরের বিষয়টিও পর্যালোচনা করেছেন। তিনি বলেছেন: রাজনৈতিক এবং অন্যান্য তথ্য প্রমাণে বোঝা যায়, ইরান কেবল যে হুমকিকেই ভয় পায় না তা নয় বরং স্পষ্টভাবে অন্য পক্ষের কাছে তার প্রতিরোধ কৌশলের কথা পৌঁছে দিয়েছে।

আন্তর্জাতিক বিষয়ক একজন বিশিষ্ট বিশ্লেষক "আব্দুলবারি আতওয়ান", ট্রান্স-রিজিওনাল সংবাদপত্র "রায় আল-ইয়াওম"-এ একটি নোটে, বিপ্লবের নেতা কেন অল্প সময়ের মধ্যে তিনবার জনসাধারণের মধ্যে উপস্থিত হয়েছিলেন এবং এই পদক্ষেপকে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের প্রতি একটি কড়া বার্তা বহনকারী হিসাবে মূল্যায়ন করেছেন।

আতওয়ান বলেন যে, জনগণের মধ্যে প্রকাশ্যে ইসলামী বিপ্লবের নেতার বারবার উপস্থিতি, যে-কোনো আগ্রাসনের পরিণতি সম্পর্কে স্পষ্ট সতর্কীকরণের পাশাপাশি, ওয়াশিংটনের বিভ্রান্তি এবং ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প স্থগিত করার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন: এই উপস্থিতি হুমকির মুখে ইরানি নেতৃত্বের আত্মবিশ্বাস এবং শান্ত মনোভাবের ইঙ্গিত দেয় এবং এই সত্যটি প্রকাশ করে যে, তেহরান যুদ্ধের পরিস্থিতিকে ভয় পায় না।

একই সাথে, আরব বিশ্বের এই বিখ্যাত বিশ্লেষক ওয়াশিংটনে ইসরায়েলি কর্মকর্তাদের তীব্র গতিবিধির দিকে ইঙ্গিত করে লিখেছেন যে তেল আবিবের প্রধান উদ্বেগ যুদ্ধের তীব্রতা নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক বিকল্প থেকে সরে আসা এবং এমন একটি চুক্তির দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা যা ইসরায়েলের দাবি মেনে চলে না।#

পার্সটুডে/এনএম/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন