ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতের খবর যেভাবে প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যম
-
শহীদ ইমাম খামেনেয়ী
পার্সটুডে- আজ রোববার বিশ্বের গণমাধ্যম ব্যাপকভাবে ইরানের সবোর্চ্চ নেতা ইমাম খামেনেয়ীর শাহাদাতের খবর প্রচার করেছে।
পার্সটুডে জানিয়েছে, ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের আক্রমণে ইসলামী বিপ্লবের নেতার শাহাদাতের কথা উল্লেখ করে একটি প্রতিবেদনে লিখেছে, ইমাম খামেনেয়ীর ৩৬ বছরের নেতৃত্ব ইরানকে একটি শক্তিশালী আমেরিকা-বিরোধী শক্তিতে পরিণত করেছে।
মার্কিন ন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস লিখেছে, ইসরায়েলি এবং মার্কিন আক্রমণে বিপ্লবের নেতা শহীদ হয়েছেন এবং এই আক্রমণগুলো ইরানে মার্কিন হস্তক্ষেপের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। গত আট মাসের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা, যখন ট্রাম্প প্রশাসন পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় তেহরানে আক্রমণ করেছে।
ফরাসি সংবাদ সংস্থাও সবোর্চ্চ নেতার শাহাদাতের খবর প্রকাশের পর বিপ্লবের নেতাকে "পশ্চিমা উপনিবেশবাদীদের চরম শত্রু" হিসাবে বর্ণনা করেছে।
রুশ সংবাদ সংস্থা তাস, ইমাম খামেনেয়ীর শাহাদাতের বিষয়ে অসংখ্য সংবাদ প্রকাশ করে লিখেছে, ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি ইরানি নেতার শাহাদাতের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ফ্রান্স টুয়েন্টিফোর-ও একই বিষয়ে লিখেছে, বিপ্লবী গার্ডরা মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটির বিরুদ্ধে 'ইতিহাসের সবচেয়ে নৃশংস আক্রমণ পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছে।
তুরস্কের আনাদোলু এজেন্সি লিখেছে, আয়াতুল্লাহ খামেনেয়ী শনিবার সকালে তার অফিসে শহীদ হন এবং এতে "বিশ্বের দাম্ভিক শক্তির বিরুদ্ধে এক মহান বিদ্রোহের" সূচনা হবে।
ওয়াশিংটন ডিসির আটলান্টিক কাউন্সিল থিঙ্ক ট্যাঙ্কের উপদেষ্টা হারলান উলমানের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, আমেরিকা আয়াতুল্লাহ খামেনেয়ীকে শহীদ করে "বড় ভুল" করেছে।
রাশিয়ার রাশা টুডেও বিপ্লবী নেতার শাহাদাতকে তাদের সংবাদের শীর্ষে রেখেছে এবং ইরানের রাষ্ট্রপতির কার্যালয়ের একটি বিবৃতি উদ্ধৃত করে ঘোষণা করেছে, "এই "মারাত্মক অপরাধ" কখনও জবাবহীন থাকবে না এবং ইসলামী বিশ্ব ও শিয়া ধর্মের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।"
ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান এবং চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ইরান সরকার ৪০ দিনের শোক ঘোষণা করেছে।
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।