দীর্ঘ যুদ্ধ করতে দৃশ্যত প্রস্তুত নয় ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার
দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
-
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আলী লারিজানি
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আলী লারিজানি বলেছেন, তার দেশ এক দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সে জন্য প্রস্তুত নয়।
ইরানের সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় লারিজানি বলেছেন, ইরান যেভাবে গত ৩০০ বছরে কখনও যুদ্ধ শুরু করেনি ও ইরানের সাহসী সশস্ত্র বাহিনী কেবল প্রতিরক্ষার প্রয়োজন ছাড়া কখনও হামলা চালায়নি ঠিক সেভাবেই আমরাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা মূল্যের পরোয়া না করেই নিজেদেরকে ও আমাদের ছয় হাজার বছরের সভ্যতার প্রতিরক্ষা করব এবং ভুল হিসাব-নিকাশের কারণে শত্রুদেরকে অনুশোচনায় ভুগতে বাধ্য করব।
তিনি আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতির বিপরীতে ইরান এক দীর্ঘ-মেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য ইরানে ইসরায়েলি-মার্কিন আগ্রাসন শুরুর আগে এক দীর্ঘ-মেয়াদি যুদ্ধের জন্য যথেষ্ট যুদ্ধ-সামগ্রী নেই বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন।
দৃশ্যত এ অঞ্চলে মার্কিন সামরিক টার্গেট ও অবস্থানগুলোর ওপর এমন ব্যাপক ও শক্তিশালী পাল্টা হামলা ইরান চালাবে বলে ট্রাম্প আশা করেননি এবং এ কারণে ট্রাম্প শিগগিরই যুদ্ধ শেষ করতে চাইছেন।
অন্যদিকে ইরানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘোষণা করেছেন যে ইরান যুদ্ধ শুরু করবে না কখনও কিন্তু আগ্রাসনের শিকার হলে তা শেষ করার কর্তৃত্ব বা সুযোগ আগ্রাসীদেরকে দিবে না। #
পার্স টুডে/এমএএইচ/০২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।