ক্যান্সার নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুরস্কার পেলেন ইরানি চিকিৎসক
https://parstoday.ir/bn/news/iran-i163172-ক্যান্সার_নিয়ন্ত্রণে_বিশ্ব_স্বাস্থ্য_সংস্থার_পুরস্কার_পেলেন_ইরানি_চিকিৎসক
পার্সটুডে-তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের অধ্যাপক ড. আমির আলী হামিদিয়ে ক্যান্সার, হৃদ্‌রোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
(last modified 2026-09-18T11:58:47+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ২০:০৪ Asia/Dhaka
  • অধ্যাপক ড. আমির আলী হামিদিয়ে
    অধ্যাপক ড. আমির আলী হামিদিয়ে

পার্সটুডে-তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের অধ্যাপক ড. আমির আলী হামিদিয়ে ক্যান্সার, হৃদ্‌রোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, শিশুদের রক্তরোগ ও ক্যান্সার এবং স্টেম সেল প্রতিস্থাপন বিষয়ে বিশেষজ্ঞ ড. আমির আলী হামিদিয়ে ক্যান্সার নিয়ন্ত্রণে অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পুরস্কার পাচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় আঞ্চলিক কমিটির আনুষ্ঠানিক সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্রী ইরানের ড. আমির আলী হামিদিয়েকে ক্যান্সার বিষয়ক এই পুরস্কারের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

ক্যান্সার নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পুরস্কার, যা ‘কুয়েত স্টেট প্রাইজ’ নামেও পরিচিত, এ অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার। ক্যান্সার, হৃদ্‌রোগ বা ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ কিংবা গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের মধ্যে রয়েছে একটি ব্রোঞ্জ পদক ও নগদ অর্থ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির বৈঠকে এটি প্রদান করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ‘কুয়েত স্টেট প্রাইজ’ ফাউন্ডেশন কমিটির পর্যালোচনা ও সুপারিশের ভিত্তিতে ক্যান্সার বিভাগে ড. হামিদিয়েকে নির্বাচিত করা হয়েছে। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় আঞ্চলিক কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদিত হয়।

২০২৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় আঞ্চলিক কমিটির ৭৩তম অধিবেশনে পুরস্কারপ্রাপ্তদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।