চীনে আলোচনা সফল হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
আরাকচি
পার্সটুডে- চীন সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, চীনে আলোচনা সফল হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, চীনের সঙ্গে ইরানের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বকে ইরান বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।
পার্সটুডে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আজ বৃহস্পতিবার ভোরে চীন সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় লেখেন-
“চীনে আমাদের অংশীদারদের সঙ্গে সফল আলোচনা করেছি। বহু বছর ধরে চীনের সঙ্গে যে কৌশলগত অংশীদারিত্ব আমরা গড়ে তুলেছি ও শক্তিশালী করেছি, ইরান সেটিকে বিশেষ গুরুত্ব ও মূল্য দিয়ে থাকে।
আজ যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেগুলো ভবিষ্যতে এই অঞ্চলের কৌশলগত ভারসাম্যের ওপর প্রভাব ফেলবে এবং এর ব্যাপক ও বহুমাত্রিক প্রভাব তৈরি হবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যে শান্তির চারটি মূলনীতি তুলে ধরেছেন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।