ইরানের প্রকৃত শক্তি জনগণের ঐক্য ও দৃঢ় ইচ্ছা শক্তি: সেনাপ্রধান
-
সেনাবাহিনীর প্রধান
পার্সটুডে- ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি এক বার্তায় জনগণের টানা ২০০ রাতের বীরত্বপূর্ণ সংহতি সমাবেশের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, জনগণের এই উপস্থিতি ইরানের জনগণের বিশ্বাস, সংহতি ও জাতীয় দৃঢ়তার এক স্থায়ী প্রতিচ্ছবি এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ শক্তির দৃঢ়তার বহিঃপ্রকাশ।
আমির হাতামি আরও বলেন, টানা ২০০ রাত ধরে ইরানের জনগণের উপস্থিতি তাদের বিশ্বাস, ঐক্য ও জাতীয় সংকল্পের এক স্মরণীয় দৃষ্টান্ত।
তিনি বলেন, শহীদ ইমামের রক্তের প্রতিশোধের দাবি, সর্বোচ্চ নেতার প্রতি পুনরায় আনুগত্যের অঙ্গীকার এবং ইরানের বীর সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন ও সহযোগিতার মধ্য দিয়ে জনগণের এই ব্যাপক উপস্থিতি আরও একবার জনগণ ও রাষ্ট্রব্যবস্থার অবিচ্ছেদ্য সম্পর্কের গভীরতা তুলে ধরেছে।
আমির হাতামি আরও বলেন, ইরানের জনগণের রাতব্যাপী এই ব্যাপক সমাবেশ শত্রুদের জন্য একটি সুস্পষ্ট বার্তা বহন করছে। যে জাতি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ঐক্য ও দৃঢ়তার সঙ্গে মাঠে উপস্থিত থাকে, তারা ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে শত্রুদের কোনো হিসাব-নিকাশ ও পরিকল্পনাকে সফল হতে দেবে না।
ইরানের সেনাপ্রধান বলেন, জনগণের এই ঐতিহাসিক উপস্থিতি শত্রুদের হিসাব-নিকাশ ও পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে। এটি প্রমাণ করেছে, ইরানের প্রকৃত শক্তি শুধু সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা ও প্রতিরোধ ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর মূল ভিত্তি হলো ইরানের মহান জনগণের বিশ্বাস, ঐক্য ও দৃঢ় সংকল্প।#
পার্সটুডে/এসএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।