ইয়াহিয়া সারি: সৌদি আরবে আরামকো ও বিমানঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছি
https://parstoday.ir/bn/news/west_asia-i163144-ইয়াহিয়া_সারি_সৌদি_আরবে_আরামকো_ও_বিমানঘাঁটিতে_ব্যাপক_হামলা_চালিয়েছি
পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের ৪৫০টি বিমান হামলার জবাবে ঐ দেশের আরামকো কোম্পানি ও খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে দু'টি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
(last modified 2026-09-17T09:44:41+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১১:০৪ Asia/Dhaka
  • ইয়াহিয়া সারি
    ইয়াহিয়া সারি

পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের ৪৫০টি বিমান হামলার জবাবে ঐ দেশের আরামকো কোম্পানি ও খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে দু'টি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

পার্সটুডে-এর প্রতিবেদনে মেহর নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, অপরাধী সৌদি আরব গত ১২ বছর ধরে ইয়েমেন ও দেশটির জনগণের ওপর অন্যায় আগ্রাসন ও নির্মম অবরোধ অব্যাহত রেখেছে। চলতি সপ্তাহে তারা ইয়েমেনের বিরুদ্ধে হামলার মাত্রা আরও বাড়িয়েছে এবং বিমানের সাহায্যে ৪৫০টিরও বেশি হামলা চালিয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেন ও দেশটির জনগণের বিরুদ্ধে এই বর্বর আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনী মহান আল্লাহর সহায়তায় দু'টি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইয়ানবুতে অবস্থিত আরামকোর স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়। আল্লাহর কৃপায় হামলাগুলো ছিল সুনির্দিষ্ট ও সরাসরি এবং এতে ব্যাপক অগ্নিকাণ্ড ও বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটে।

দ্বিতীয় অভিযানে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। আল্লাহর রহমতে এই হামলাও ছিল সুনির্দিষ্ট।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জোর দিয়ে বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের প্রতিরক্ষা অব্যাহত রাখবে। মহান আল্লাহর সহায়তা ও তাঁর ওপর ভরসা করে তারা অপরাধী সৌদি শত্রুপক্ষকে এমন শিক্ষা দেবে, যা সহজে ভুলে যাওয়ার নয়।

সারি আরও বলেন, আমরা সৌদি আরবের একেবারে আমাদের সামরিক অভিযান অব্যাহত রাখব এবং সৌদি ভাড়াটে বাহিনীর সমাবেশস্থলগুলোকে লক্ষ্যবস্তু করব। আমাদের প্রিয় দেশের ওপর আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ‘অবরোধের জবাবে অবরোধ এবং উত্তেজনার জবাবে উত্তেজনা’—এই সমীকরণ আরও দৃঢ় করা হবে।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।