এফ-১৫ পাইলটকে উদ্ধারের মার্কিন বর্ণনা হলিউডি কাহিনি: ইরান
https://parstoday.ir/bn/news/event-i163170-এফ_১৫_পাইলটকে_উদ্ধারের_মার্কিন_বর্ণনা_হলিউডি_কাহিনি_ইরান
পার্সটুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ইরানে ভূপাতিত একটি এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের বিষয়ে সাম্প্রতিক মার্কিন বর্ণনাকে ‘হলিউডি কাহিনি’ হিসেবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ওয়াশিংটনের ব্যর্থতা ঢাকার চেষ্টার অংশ হিসেবেই এমন বর্ণনা তৈরি করা হয়েছে।
(last modified 2026-09-18T12:13:54+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১৯:৩০ Asia/Dhaka
  • ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি
    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি

পার্সটুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ইরানে ভূপাতিত একটি এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের বিষয়ে সাম্প্রতিক মার্কিন বর্ণনাকে ‘হলিউডি কাহিনি’ হিসেবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ওয়াশিংটনের ব্যর্থতা ঢাকার চেষ্টার অংশ হিসেবেই এমন বর্ণনা তৈরি করা হয়েছে।

তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি যৌথ মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এবং নিজের কল্পনায় বারবার নিজেকে বিজয়ী এবং ইরানকে পরাজিতকারী হিসেবে তুলে ধরেছেন।

মোহেব্বি আরও বলেন, আমেরিকানরা তাদের ব্যর্থতা ও বিপর্যয় আড়াল করার জন্য বিভিন্ন স্থান ও পরস্পর সম্পর্কহীন ঘটনার ভিডিও ফুটেজ জোড়া লাগিয়ে এমন দৃশ্য তৈরি করার চেষ্টা করছে।

তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটনকে বুঝতে হবে যে এ ধরনের বর্ণনা নির্মাণের কৌশল এখন পুরোনো হয়ে গেছে এবং এগুলো আর ময়দানের বাস্তবতা পরিবর্তন করতে পারবে না। #
 
পার্সটুডে/এমএএইচ /১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।