ইরানের ‘জানফাদা’ মহড়ায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান; জাতীয় ঐক্য ও সংহতির উজ্জ্বল দৃষ্টান্তের প্রশংসা
https://parstoday.ir/bn/news/iran-i163186-ইরানের_জানফাদা’_মহড়ায়_প্রেসিডেন্ট_পেজেশকিয়ান_জাতীয়_ঐক্য_ও_সংহতির_উজ্জ্বল_দৃষ্টান্তের_প্রশংসা
পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার সকালে ব্যাপক জনসমাগমে অনুষ্ঠিত ‘জানফাদায়ান-ই-ইরান’ মহড়ায় উপস্থিত হন এবং অংশগ্রহণকারীদের জাতীয় ঐক্য, সংহতি ও আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্তের প্রশংসা করেন।
(last modified 2026-09-18T12:13:39+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১৮:০৩ Asia/Dhaka
  • ইরানের ‘জানফাদা’ মহড়ায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান; জাতীয় ঐক্য ও সংহতির উজ্জ্বল দৃষ্টান্তের প্রশংসা

পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার সকালে ব্যাপক জনসমাগমে অনুষ্ঠিত ‘জানফাদায়ান-ই-ইরান’ মহড়ায় উপস্থিত হন এবং অংশগ্রহণকারীদের জাতীয় ঐক্য, সংহতি ও আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্তের প্রশংসা করেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই জনসমাবেশে ইরানের প্রেসিডেন্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণকে ইরানের সঙ্গে জনগণের গভীর বন্ধন এবং দেশের মর্যাদা, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় শক্তি রক্ষায় তাদের সম্মিলিত ইচ্ছার সুস্পষ্ট প্রতীক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি এই মহড়ায় ইরানি জনগণের দায়িত্বশীল ও সচেতন অংশগ্রহণের জন্য তাদের ধন্যবাদ জানান।

‘জানফাদা-ই-ইরান’ মহড়ায় উপস্থিত ব্যক্তিদের প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, জনগণের এই অংশগ্রহণ জাতীয় দায়িত্ববোধ এবং ইরানের ভূখণ্ডের প্রতি তাদের গভীর অনুরাগের বহিঃপ্রকাশ। তিনি জোর দিয়ে বলেন, ইরান সব ইরানির দেশ এবং এর মর্যাদা ও গৌরব রক্ষায় ঐক্য, পারস্পরিক সংহতি ও সবার অংশগ্রহণ প্রয়োজন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমাদের জীবন জনগণ, দেশ ও ইরানের জন্য উৎসর্গিত। আমরা আমাদের সর্বস্ব দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছি।”#
 

পার্সটুডে/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।