-
'বিজেপি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি, তাদের নেতা মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিলেন'
জানুয়ারি ০৬, ২০২১ ১৫:৪৯ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী ডা. কাকলি ঘোষ দস্তিদার এমপি বলেছেন, বিজেপি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি, তাদের নেতা মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। তিনি আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গ থেকে রেশনের চাল, গম বাংলাদেশে পাচার হচ্ছে, সিবিআই তদন্ত হবে: দিলীপ ঘোষ
জানুয়ারি ০৫, ২০২১ ১৬:১৯ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে রেশনের চাল, গম বাংলাদেশে পাচার হচ্ছে। রাজ্যে আমরা ক্ষমতায় এলে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ তদন্ত হবে। তিনি আজ (মঙ্গলবার) বর্ধমানের ভাতারে এক জনসমাবেশ বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
ভোটার কার্ড থাকলেই নাগরিক, নতুন করে ‘নাগরিকত্ব’ নেওয়ার প্রয়োজন নেই: জ্যোতিপ্রিয় মল্লিক
জানুয়ারি ০৫, ২০২১ ১৫:২৮ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, কারও ‘ভোটার কার্ড’ থাকলেই তিনি নাগরিক। নতুন করে ‘নাগরিকত্ব’ নেওয়ার প্রয়োজন নেই। তিনি আজ (মঙ্গলবার) হাবড়া-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বাংলায় বিজেপি’র দালালি করার জন্য ‘মিম’ এসেছে : সিদ্দিকুল্লাহ চৌধুরী
জানুয়ারি ০৪, ২০২১ ১৪:৫২ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী হায়দরাবাদ ভিত্তিক দল মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম)-এর তীব্র সমালোচনা করে বলেছেন ‘বাংলায় বিজেপি’র দালালি করার জন্য ‘মিম’ এসেছে।’ গতকাল (রোববার) বীরভূমের সিউড়িতে জমিয়তের এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।
-
ভারতে বার্ড-ফ্লু জনিত উদ্বেগ, বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি
জানুয়ারি ০৪, ২০২১ ১৩:৪৬ভারতে করোনা আবহের মধ্যে বার্ড-ফ্লু জনিত নয়া সমস্যার সৃষ্টি হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ওই বিষয়ে একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থান ও মধ্য প্রদেশে বার্ড-ফ্লু’র ঘটনা প্রকাশ্যে এসেছে। রাজস্থানে কাক, মুরগি ও ময়ূর মারা যাওয়ার ঘটনায় ঝুঁকি না নিয়ে রাজ্যের বন দফতরের পক্ষ থেকে বার্ড-ফ্লু অ্যালার্ট জারি করা হয়েছে।
-
করোনা ভ্যাকসিন নপংসুক করে দিতে পারে- সপা এমএলসি: ভিত্তিহীন বলল ডিসিজিআই
জানুয়ারি ০৩, ২০২১ ১৭:৫৬ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (সপা) জাতীয় সভাপতি অখিলেশ যাদব ভ্যাকসিন না দেওয়ার বিবৃতি দেওয়ার পরে এবার তার দলের এক এমএলসি আশুতোষ সিনহা বলেছেন, কোভিড ১৯-এর ভ্যাকসিনে এমন কিছু আছে যা মানুষের ক্ষতি করতে পারে।
-
'যাদের নীতি 'হিন্দি-হিন্দু-হিন্দুত্ব' তাদের দৃষ্টিতেই হিন্দু কখনই দেশবিরোধী হতে পারে না'
জানুয়ারি ০৩, ২০২১ ১৪:৪২ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও নব বালিগঞ্জ মহাবিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ড. আব্দুস সাত্তার বলেছেন, যাদের দর্শনটা হচ্ছে হিন্দি-হিন্দু-হিন্দুত্ব তারা এটা বলতেই পারেন যে হিন্দু কখনই দেশবিরোধী হতে পারে না!
-
পশ্চিমবঙ্গে পীরজাদা আব্বাস সিদ্দিকির নেতৃত্বে নির্বাচন লড়া হবে : ওয়াইসি
জানুয়ারি ০৩, ২০২১ ১৪:০৮ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, পশ্চিমবঙ্গে পীরজাদা আব্বাস সিদ্দিকির নেতৃত্বে নির্বাচনে লড়াই করা হবে।
-
হিন্দু কখনই দেশবিরোধী হতে পারে না- আরএসএস : ওয়াইসি’র জিজ্ঞাসা- 'গডসে কী ছিল'?
জানুয়ারি ০২, ২০২১ ১৬:১৯ভারতে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন- হিন্দু কখনই ভারতবিরোধী হতে পারে না। তাঁর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি ভাগবতের উদ্দেশ্যে পাল্টা মন্তব্যে জিজ্ঞেস করেছেন- গান্ধীজির হত্যাকারী গডসের সম্পর্কে কী বলবেন?
-
কৃষক আন্দোলন: পাঞ্জাবে বিজেপি নেতার বাড়ির সামনে গোবর ঢেলে দিলেন বিক্ষোভকারীরা
জানুয়ারি ০২, ২০২১ ১৪:৫১ভারতে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলমান কৃষক আন্দোলনের মধ্যে এবার পাঞ্জাবের একজন বিজেপি নেতার বাড়ির সামনে কিছু যুবক ট্র্যাক্টর ট্রলির সাহায্যে গোবর ঢেলে দেওয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। ওই যুবকরা কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরোধিতা করেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং মানুষকে প্রতিবাদের নামে আইন হাতে না তুলে নেওয়ার জন্য সতর্ক করেছেন।