-
পশ্চিমবঙ্গে মমতার জনপ্রিয়তা যতদিন থাকবে তৃণমূলকে কেউ স্পর্শ করতে পারবে না: সুব্রত মুখোপাধ্যায়
ডিসেম্বর ২০, ২০২০ ১৭:১৬ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, ‘রাজ্যে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা যতদিন থাকবে ততদিন তৃণমূলকে কেউ স্পর্শ করতে পারবে না।’ তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৩১ হাজার ছাড়িয়েছে, মৃত প্রায় দেড় লাখ
ডিসেম্বর ২০, ২০২০ ১৪:৩৪ভারতের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১ কোটি ৩১ হাজার ২২৩ জনে পৌঁছেছে। সংক্রমণের সংখ্যার নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। সেখানে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৬ লাখ ৪৯ হাজার ৫৪৭। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে এ পর্যন্ত ৭২ লাখ ১৩ হাজার ১৫৫ জন আক্রান্ত হয়েছেন।
-
কথাবার্তা: কৃষক আন্দোলন- বরফ গলেনি, মোদিকে পাল্টা চিঠি কৃষকদের
ডিসেম্বর ২০, ২০২০ ১৩:২৮সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২০ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
ভারতে মুসলিমদের ‘সংখ্যালঘু’ মর্যাদা বাতিলের আহ্বান জানালেন বিজেপি নেতা সাক্ষী মহারাজ এমপি
ডিসেম্বর ১৯, ২০২০ ১৬:০৭ভারতে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মুসলিমদের ‘সংখ্যালঘু’ মর্যাদা বাতিলের আহ্বান জানিয়েছেন বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা সাক্ষী মহারাজ এমপি। গতকাল (শুক্রবার) তিনি উত্তর প্রদেশের বাগপতে এক কর্মসূচিতে অংশগ্রহণ করে ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে বিজেপিতে যোগ দিলেন একঝাঁক তৃণমূল নেতা, রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ
ডিসেম্বর ১৯, ২০২০ ১৫:৪০ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপি’র অন্যতম শীর্ষ নেতা অমিত শাহের জনসভায় রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলের একঝাঁক বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। আজ (শনিবার) একইসঙ্গে বামফ্রন্ট ও কংগ্রেসের কয়েকজন নেতাও বিজেপিতে যোগ দিয়েছেন। ওই ঘটনায় রাজ্য রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা অমিত শাহের দাবি, পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে।
-
মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে : কামরুজ্জামান (ভিডিও)
ডিসেম্বর ১৮, ২০২০ ১৫:৩৭ভারতের পশ্চিমবঙ্গের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, ভারতে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও অন্যায় প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে।
-
পশ্চিমবঙ্গে তৃণমূল বিধায়ক ও নেতাদের দলত্যাগের হিড়িক
ডিসেম্বর ১৮, ২০২০ ১৫:৩০ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও নেতাদের দলত্যাগের ঘটনায় রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। আজ (শুক্রবার) দলীয়পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।
-
কথাবার্তা: কৃষক আন্দোলনে উত্তাল ভারত, মোদির সাফ কথা বাতিল হবে না আইন
ডিসেম্বর ১৮, ২০২০ ১৫:১৬সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৮ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
কৃষক আন্দোলন: আত্মহত্যাকারী কৃষকদের ২০০০ বিধবা স্ত্রী ও মায়েরা ধর্না-অবস্থানে শামিল হয়েছেন
ডিসেম্বর ১৭, ২০২০ ১৭:০৮ভারতে চলমান কৃষক আন্দোলনে আত্মহত্যাকারী কৃষকদের ২০০০ বিধবা স্ত্রী, বোন ও তাঁদের মায়েরা ধর্না-অবস্থানে শামিল হয়েছেন। কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকার ও কৃষক সংগঠনের মধ্যে বিরোধ নিষ্পত্তি হতে দেখা যাচ্ছে না।
-
জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে ভারত ১৩১ নম্বরে
ডিসেম্বর ১৭, ২০২০ ১৪:৩৫ভারত ২০২০ সালে জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে ১৩১ তম স্থানে রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রকাশিত প্রতিবেদনে ১৮৯ টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।