ইস্পাহান পরমাণু স্থাপনার কোনো তথ্য আইএইএ পাবে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i103236-ইস্পাহান_পরমাণু_স্থাপনার_কোনো_তথ্য_আইএইএ_পাবে_না_ইরান
ইরান বলেছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আগ পর্যন্ত ইস্পাহান পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে নজরদারি করতে দেয়া হবে না। ভিয়েনায় আইএইএ’র সদরদপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদরেজা গায়েবি গতকাল সংবাদিকদের সঙ্গে আলাপকালে তেহরানের এ শক্ত অবস্থানের কথা ঘোষণা করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২২ ০৬:১৯ Asia/Dhaka
  • আইএইএ’র সদরদপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদরেজা গায়েবি
    আইএইএ’র সদরদপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদরেজা গায়েবি

ইরান বলেছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আগ পর্যন্ত ইস্পাহান পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে নজরদারি করতে দেয়া হবে না। ভিয়েনায় আইএইএ’র সদরদপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদরেজা গায়েবি গতকাল সংবাদিকদের সঙ্গে আলাপকালে তেহরানের এ শক্ত অবস্থানের কথা ঘোষণা করেন।

তিনি বলেন, আইএইএ’র পক্ষ থেকে সোমবার ইরানের পরমাণু তৎপরতা সম্পর্কে সর্বশেষ তথ্য এই সংস্থার সদস্য দেশগুলোকে জানানো হয়েছে। ওই তথ্যে বলা হয়েছে, ইরানের কারাজ পরমাণু স্থাপনায় বর্তমানে সেন্ট্রিফিউজের যন্ত্রাংশ উৎপন্ন হচ্ছে। তেহরান যন্ত্রাংশ উৎপাদনের এই কাজ ইস্পাহানে নবনির্মিত পরমাণু স্থাপনায় স্থানান্তর করতে চায়। 

আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, আইএইএ এই মুহূর্তে এতটুকু তথ্য জেনে রাখতে পারে যে, ইস্পাহান পরমাণু স্থাপনায় সেন্ট্রিফিউজ উৎপাদনের কাজ এখনও শুরু হয়নি। এ সংক্রান্ত বাকি তথ্য ভিয়েনা সংলাপের মাধ্যমে পরমাণু সমঝোতা পুনরায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত আইএইএ’কে দেয়া হবে না। 

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত বছরের ২৭ ডিসেম্বর থেকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা সংলাপ শুরু হয়। গত শুক্রবার থেকে এই সংলাপে এক সপ্তাহ বিরতি চলছে। ইরানসহ সংলাপে অংশগ্রহণকারী সবগুলো পক্ষ এই আলোচনা থেকে ফল বেরিয়ে আসার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে।# 

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।