সৌদি আরব সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i10510-সৌদি_আরব_সন্ত্রাসবাদের_সবচেয়ে_বড়_পৃষ্ঠপোষক_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি বলেছেন, সৌদি আরব হচ্ছে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। ইরাকসহ বিভিন্ন দেশে তারা এই সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২৭, ২০১৬ ১৪:০০ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি বলেছেন, সৌদি আরব হচ্ছে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। ইরাকসহ বিভিন্ন দেশে তারা এই সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, আঞ্চলিক বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে। তার এ বক্তব্যের জবাবে আনসারি সৌদি আরবকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার জন্য অভিযুক্ত করলেন। ইরাকে জেনারেল কাসেম সোলায়মানিসহ ইসলামি প্রজাতন্ত্রের ভূমিকা নিয়ে এক ধরনের বোকামিপূর্ণ মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

এ সম্পর্কে হোসেইন জাবেরি আনসারি বলেন, “জেনারেল কাসেম সোলায়মানির নেতৃত্বে ইরানের সামরিক উপদেষ্টারা দেশটিতে কাজ করছে খোদ ইরাকের বৈধ সরকারের অনুরোধে। ইরাকে সন্ত্রাসবাদ ও উগ্রবাদীদের লড়াইয়ের ক্ষেত্রে ইরানের সামরিক বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন। এই সন্ত্রাসবাদ ও উগ্রবাদীরা পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। যে সৌদি আরব এতদিন ধরে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে আসছে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এখন ইরাকের জনগণের জন্য এ ধরনের মন্তব্য করার প্রয়োজন নেই। জনমত ও বাস্তবতা বিকৃত করার পরিবর্তে আদেল আল-জুবায়েরকে অবশ্যই এ কথা জানতে হবে যে, বিশ্ববাসী এখন জানে তার দেশ ‌আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বিপজ্জনক দেশের পরিচিতি পেয়েছে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭