হরমুজ প্রণালী বিষয়ে মার্কিন খসড়া আলোচ্যসূচি পরিবর্তনের প্রচেষ্টা: গারিবাবাদি
https://parstoday.ir/bn/news/iran-i159312-হরমুজ_প্রণালী_বিষয়ে_মার্কিন_খসড়া_আলোচ্যসূচি_পরিবর্তনের_প্রচেষ্টা_গারিবাবাদি
পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী বিষয়ে একটি খসড়া তৈরির জন্য যুক্তরাষ্ট্র এবং তার কিছু আঞ্চলিক মিত্রদের প্রচেষ্টা আলোচ্যসূচি পরিবর্তনের একটি নতুন চেষ্টার ইঙ্গিত দেয়।
(last modified 2026-05-12T07:12:06+00:00 )
মে ১২, ২০২৬ ১৩:০৯ Asia/Dhaka
  • ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি
    ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি

পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী বিষয়ে একটি খসড়া তৈরির জন্য যুক্তরাষ্ট্র এবং তার কিছু আঞ্চলিক মিত্রদের প্রচেষ্টা আলোচ্যসূচি পরিবর্তনের একটি নতুন চেষ্টার ইঙ্গিত দেয়।

পার্সটুডে জানিয়েছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পেজে একটি বার্তা পোস্ট করে লিখেছেন, নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী বিষয়ে একটি খসড়া তৈরির জন্য যুক্তরাষ্ট্র এবং তার কিছু আঞ্চলিক মিত্রদের প্রচেষ্টা আলোচ্যসূচি পরিবর্তনের একটি নতুন চেষ্টার ইঙ্গিত দেয়।

গারিবাবাদি এই বার্তায় বলেন, "নৌচলাচলের স্বাধীনতা" একটি সম্মানিত আইনি নীতি; কিন্তু এটিকে বেছে বেছে, রাজনৈতিকভাবে এবং জাতিসংঘের সনদ থেকে বিচ্ছিন্নভাবে ব্যাখ্যা করা যায় না। এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত কোনো উদ্যোগই একই সাথে বলপ্রয়োগ, নৌ অবরোধ, ক্রমাগত হুমকি এবং সংকট সৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ ভূমিকাকে উপেক্ষা করে নিরপেক্ষতা বা আইনি বৈধতার দাবি করতে পারে না।

তার মতে, কিছু সরকার তাদের অবৈধ কর্মকাণ্ডের প্রভাবকে “আন্তর্জাতিক ব্যবস্থার” ভাষায় নতুন করে লেখার চেষ্টা করছে। এই ধরনের দৃষ্টিভঙ্গি উত্তেজনা, সামুদ্রিক নিরাপত্তা বা বহুপাক্ষিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা কমাতে সাহায্য করবে না।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, “হরমুজ প্রণালীর পরিস্থিতিকে তুলে ধরার জন্য যেকোনো খসড়া, যেখানে আগ্রাসন, অবরোধ, বলপ্রয়োগের হুমকি এবং ইরানের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষার বৈধ অধিকারের উল্লেখ থাকবে না, তা অসম্পূর্ণ, পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক এবং শুরু থেকেই ব্যর্থ হতে বাধ্য।”#

পার্সটুডে/এমআরএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।