ইরানের পরমাণু কর্মসূচি:
কোনোভাবেই পরমাণু কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান: ভাইস প্রেসিডেন্ট
-
ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ ইসলামি
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। মুহাম্মাদ ইসলামি বলেন কোনোভাবেই পরমাণু কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান।
ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামি ফার্সি নববর্ষ উপলক্ষ্যে দেওয়া ভিডিও অভিনন্দন বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি বলেছেন: শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য এই শিল্পের ক্ষেত্রে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ইসলামি বলেন: বলদর্পী শক্তিগুলোর ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও আল্লাহর রহমতে পারমাণবিক শিল্পে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। এই শিল্পে কর্মরত বিজ্ঞানী ও কর্মীদের সফল এবং কার্যকর প্রচেষ্টার কথা তিনি স্মরণ করেন। সেইসাথে তিনি বলেন, পরমাণু তৎপরতায় সংশ্লিষ্ট কর্মীবাহিনী এবং তাদের পরিবার ব্যাপক কষ্ট সহ্য করেছেন। মূলত তাদের ওই পরিশ্রম ও সহিষ্ণুতার ফলেই পরমাণু শিল্প সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছে।
পরমাণু ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য আমরা 'পরমাণু শহীদদের' উৎসর্গ করেছি বলে মন্তব্য করেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান।#
পার্সটুডে/এনএম/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।