ইরানি প্রেসিডেন্টের সোজাসাপ্টা মন্তব্য
পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী হিসেবে আমেরিকাকেই এখন তা পুনর্বহাল করতে হবে
-
প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি
ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ২০১৫ সালে সই হওয়ার পর ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে আমেরিকা, ইরান নয়। সেজন্য পরমাণু সমঝোতা পুনর্বহালের উদ্যোগ আমেরিকাকে নিতে হবে এবং এক্ষেত্রে যে সমস্ত বাধা আছে সেগুলোকে দূর করার উপায় তাদেরকেই বের করতে হবে।
নিউইয়র্ক সফরের তৃতীয় দিনে প্রেসিডেন্ট রায়িসি আমেরিকান একদল পররাষ্ট্রনীতি গবেষকের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের যোগ দিতে প্রেসিডেন্ট রায়িসি নিউ ইয়র্ক সফর করছেন।
তিনি বলেন, ২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে ইরান নিজেকে প্রত্যাহার করেনি ন বরং সমঝোতার সমস্ত শর্ত ও বাধ্যবাধকতা ইরান প্রতিপালন করেছেন। উল্টোদিকে আমেরিকা এই চুক্তি লঙ্ঘন করেছে এবং ইউরোপের দেশগুলো এই যুক্তি পূর্ণাঙ্গভাবে প্রতিপালন করেনি।
যেহেতু আমেরিকা সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে এবং লংঘন করেছে সেখানে ইরান যৌক্তিক ও সঠিকভাবে সমঝোতা বাস্তবায়ন করেছে। এখন নতুন করে আমেরিকা তা থেকে যাতে বেরিয়ে যেতে না পারে সেজন্য নতুন চুক্তির ক্ষেত্রে নিশ্চয়তা দাবি করেছে।
ইরান সবসময় আলোচনার পক্ষে এবং একটি ন্যায্য ও যৌক্তিক চুক্তিতে পৌঁছাতে চায়। ইরান শুধু আলোচনার জন্য আলোচনা করতে চায় না।#
পার্সটুডে/এসআইবি/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।