শত্রুর হুমকি থেকে ইরানের অখণ্ডতা রক্ষা করছে সেনাবাহিনী: শীর্ষ জেনারেল
https://parstoday.ir/bn/news/iran-i122084-শত্রুর_হুমকি_থেকে_ইরানের_অখণ্ডতা_রক্ষা_করছে_সেনাবাহিনী_শীর্ষ_জেনারেল
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে শত্রুর নানা ধরনের বিদ্বেষী পদক্ষেপ সত্ত্বেও দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৮, ২০২৩ ০৫:০৯ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
    মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে শত্রুর নানা ধরনের বিদ্বেষী পদক্ষেপ সত্ত্বেও দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

১৮ এপ্রিল ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে জেনারেল বাকেরি ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর-রহিম মুসাভিকে পাঠানো এক অভিনন্দন বার্তায় একথা বলেন।

ওই বার্তায় বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী বিগত ৪৪ বছর ধরে শত্রুদের একের পর এক ষড়যন্ত্র ও নাশকতা থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করে এসেছে আর এ কাজে সেনাবাহিনী অনস্বীকার্য ভূমিকা পালন করেছে।

তিনি আরো বলেন, ইরানি সেনাবাহিনী প্রতিরক্ষার বিভিন্ন ক্ষেত্রে যে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে তা এই বাহিনীকে দেশের শক্তি, প্রতিরোধ এবং নিরাপত্তার অগ্রভাগে পরিণত করেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিও সেনাবাহিনী দিবস উপলক্ষে জেনারেল মুসাভিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় তিনি বলেছেন, দেশরক্ষা এবং শত্রুকে হতাশ করার কাজে আইআরজিসি সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ চালিয়ে যাবে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৮