সামরিক উন্নয়নের পথে ইরান
ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো দীর্ঘ পাল্লার কৌশলগত ২০০ ড্রোন
-
ড্রোন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীকে ক্ষেপণাস্ত্র সজ্জিত দীর্ঘ পাল্লার কৌশলগত ২০০ ড্রোন দেয়া হয়েছে। ইরানি সামরিক বাহিনীর সহযোগিতায় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব ড্রোন তৈরি করেছে।
আজ (বৃহস্পতিবার) দেশের বিভিন্ন অংশে সামরিক বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে এই ড্রোন হস্তান্তর করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি, প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি এবং সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ।
সমুদ্রভিত্তিক নতুন এ ড্রোন ভার্টিক্যালি উৎক্ষেপণ করা যায়। এ ড্রোন প্রধানত শত্রুর রাডার ধ্বংসের কাজে ব্যবহার করা হবে। এছাড়া গোয়েন্দা মিশন, শত্রুর ঘাঁটি ধ্বংস, যুদ্ধ ক্ষেত্রের ওপর নজরদারি, এরিয়াল ইন্টারসেপশন এবং নিচু দিয়ে উড়ে গিয়ে চলমান কিংবা স্থির লক্ষ্যবস্তুর ওপর হামলা চালাত অত্যন্ত কার্যকর।
চালনা, নির্দেশিকা, নিয়ন্ত্রণ এবং নেভিগেশন সিস্টেমের পরিবর্তনের সাথে ড্রোনগুলো বিভিন্ন ধরণের এয়ার-টু-এয়ার এবং এয়ার-টু-সার্ফেস মিসাইল, স্মার্ট এয়ার-ভিত্তিক স্ট্যান্ডঅফ বোমা এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ-ব্যবস্থা দিয়ে সজ্জিত করা হয়েছে। নতুন এসব বৈশিষ্ট্য এই ড্রোনকে দূরপাল্লার স্টিলথ বিমানে পরিণত করেছে যা বিশেষ অভিযান চালাতে পারে।#
পার্সটুডে/এসআইবি/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।