ব্রিকসে ইরানের সম্ভাব্য যোগদানকে স্বাগত জানিয়েছে সদস্য রাষ্ট্রগুলো
https://parstoday.ir/bn/news/iran-i123942-ব্রিকসে_ইরানের_সম্ভাব্য_যোগদানকে_স্বাগত_জানিয়েছে_সদস্য_রাষ্ট্রগুলো
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, শক্তিশালী ব্রিকসে তার দেশের সম্ভাব্য যোগদানকে স্বাগত জানিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। গতকাল (শুক্রবার) দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে তিনি সাংবাদিকদের বলেন, "ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান ও বিদ্যমান সক্ষমতা বিবেচনায় নিয়ে ব্রিকসের মূল সদস্য রাষ্ট্রগুলো এই সংস্থায় যোগ দেয়ার ব্যাপারে ইরানকে স্বাগত জানিয়েছে।"
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৩, ২০২৩ ০৯:৩৩ Asia/Dhaka
  • হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, শক্তিশালী ব্রিকসে তার দেশের সম্ভাব্য যোগদানকে স্বাগত জানিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। গতকাল (শুক্রবার) দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে তিনি সাংবাদিকদের বলেন, "ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান ও বিদ্যমান সক্ষমতা বিবেচনায় নিয়ে ব্রিকসের মূল সদস্য রাষ্ট্রগুলো এই সংস্থায় যোগ দেয়ার ব্যাপারে ইরানকে স্বাগত জানিয়েছে।"

কেপ টাউনে ব্রিকসভুক্ত সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন আমির আব্দুল্লাহিয়ান। তিনি এ বৈঠককে ব্রিকসে ইরানের যোগ দেয়ার অনুরোধ সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা করার প্রাথমিক পদক্ষেপ বলে উল্লেখ করেন।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি ইরানের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছেন। ইরানের সদস্য পদ নিশ্চিত করার জন্য একটি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে তিনি জানান।

ব্রিকসের প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। শক্তিশালী এই জোটে যোগ দেয়ার জন্য যেসব দেশ বিশেষভাবে তৎপর হয়ে উঠেছে ইরান তাদের অন্যতম।# 

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।