'দক্ষিণ কোরিয়ায় আটক সম্পদ অবমুক্ত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে'
https://parstoday.ir/bn/news/iran-i126724-'দক্ষিণ_কোরিয়ায়_আটক_সম্পদ_অবমুক্ত_করার_কাজ_প্রক্রিয়াধীন_রয়েছে'
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় যে আটক অর্থ রয়েছে তা অবমুক্ত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার অজুহাত তুলে দক্ষিণ কোরিয়া ইরানের তেল বিক্রির ৬০০ কোটি ডলার গত কয়েক বছর আটকে রেখেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১২, ২০২৩ ১০:১১ Asia/Dhaka
  • 'দক্ষিণ কোরিয়ায় আটক সম্পদ অবমুক্ত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে'

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় যে আটক অর্থ রয়েছে তা অবমুক্ত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার অজুহাত তুলে দক্ষিণ কোরিয়া ইরানের তেল বিক্রির ৬০০ কোটি ডলার গত কয়েক বছর আটকে রেখেছে।

এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে এই অর্থ অবমুক্ত করার বিষয়ে ইরান মার্কিন সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নিশ্চয়তা পেয়েছে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হয় যে, ইরান এবং আমেরিকা বন্দী বিনিময়ের ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে যার আওতায় ইরানের আটক করা অর্থ ছাড়ের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিদেশে আটক অর্থ অবমুক্ত করার বিষয়টি সবসময় মন্ত্রণালয়ের এজেন্ডায় ছিল। এ সমস্ত অর্থ আমেরিকা অবৈধভাবে একতরফা নিষেধাজ্ঞার মাধ্যমে আটকে রেখেছে।

দক্ষিণ কোরিয়ায় ইরানের আটকে থাকা অর্থ অবমুক্ত করার জন্য তেহরান কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি জাপান সফরের সময় ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছিলেন যে, জাপান ও দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা অর্থ অবমুক্ত করার বিষয়ে জোরদার প্রচেষ্টা চলছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১২