ইরানের দ্বীপগুলোতে হামলা চালালে আগ্রাসীদের রক্তের বন্যা বইয়ে দেব: কালিবফের কঠোর হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i157746-ইরানের_দ্বীপগুলোতে_হামলা_চালালে_আগ্রাসীদের_রক্তের_বন্যা_বইয়ে_দেব_কালিবফের_কঠোর_হুঁশিয়ারি
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্ট স্পিকার শত্রুদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইরানের দ্বীপগুলোতে কোনো রকম আগ্রাসন চালানো হলে কঠোর প্রতিক্রিয়া তারা দেখতে পাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১২, ২০২৬ ১৫:১৫ Asia/Dhaka
  • ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ
    ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্ট স্পিকার শত্রুদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইরানের দ্বীপগুলোতে কোনো রকম আগ্রাসন চালানো হলে কঠোর প্রতিক্রিয়া তারা দেখতে পাবে।

পার্সটুডে জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ আজ সামাজিক যোগাযোগ মাধ্য এক্সে দেয়া এক বার্তায় লিখেছেন, হয় জন্মভূমি না হয় মৃত্যু!

তিনি আরো বলেছেন, ইরানের দ্বীপগুলোতে কোনো রকম আগ্রাসন চালানো হলে তখন আমরা সমস্ত সীমাবদ্ধতা ভেঙে চুরমার করে দেব। তখন আমরা সংযমকে পাশে ঠেলে দিয়ে পারস্য উপসাগর এলাকায় আগ্রাসীদের রক্তের বন্যা বইয়ে দেব। আর মার্কিন সেনাদের রক্ত ঝরলে তার দায়দায়িত্ব সম্পূর্ণ ট্রাম্পের ওপর বর্তাবে।#

পার্সটুডে/এমআরএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।