আগ্রাসীদের মোকাবেলায় আমরা দৃঢ় এবং কোনো সন্দেহ নেই: ফ্রান্সের প্রেসিডেন্টকে পেজেশকিয়ান
-
ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে ইরানের প্রেসিডেন্টের টেলিফোনালাপ
পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশের সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনী কখনো সংঘাত ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেনি। কিন্তু আগ্রাসীদের মোকাবেলায় দৃঢ়ভাবে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য বৈধ প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম সন্দেহ নেই।
পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর সর্বশেষ পরিস্থিতি নিয়ে টেলিফোনে মতবিনিময় করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের বিরুদ্ধে ইসরায়েল-মার্কিন বেআইনি হামলা ও বর্বর আগ্রাসনের নানা দিক তুলে ধরেছেন। তিনি ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনা এবং খার্গ ও বু মুসা দ্বীপে মার্কিন আগ্রাসনের কথা উল্লেখ করে বলেছেন, পারস্য উপসাগীয় বেশ কয়েকটি দেশের ভূমি ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। ইরানের বিরুদ্ধে হামলায় এভাবে ভূমি ব্যবহারের অনুমতি দেয়া আন্তর্জাতিক আইন ও সুপ্রতিবেশীসুলভ আচরণের লঙ্ঘন।
এই টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, তার দেশের সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনী কখনো সংঘাত ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেনি। কিন্তু আগ্রাসীদের মোকাবেলায় জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য বৈধ প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার ক্ষত্রে কোনো রকম সন্দেহ নেই।
ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, গোটা মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার জন্য ইসরায়েল দায়ী এবং তারা গাজা ও লেবাননে আগ্রাসন চালানোর পাশাপাশি আমেরিকার সহযোগিতায় ইরানের বিরুদ্ধেও যুদ্ধ শুরু করেছে। ইসরায়েল-মার্কিন অপরাধযজ্ঞের প্রতি কোনো কোনো ইউরোপীয় দেশের সমর্থনের কথা উল্লেখ করে তিনি আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এ টেলিফোনালাপে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনও অবিলম্বে যুদ্ধ বন্ধ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অবসানের আহ্বান জানা। তিনি হরমুজ প্রণালীর অবস্থা এবং ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। #
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।