ইরান আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা সুরক্ষিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ: মাসুদ পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i157968-ইরান_আঞ্চলিক_স্থিতিশীলতা_ও_নিরাপত্তা_সুরক্ষিত_করার_বিষয়ে_প্রতিশ্রুতিবদ্ধ_মাসুদ_পেজেশকিয়ান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কোনো ধরনের বিদেশী হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক দেশগুললোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা সুরক্ষিত করার বিষয়ে তার দেশের দৃঢ় সংকল্প এবং প্রতিশ্রুতির পুর্নব্যক্ত করেছেন। 
(last modified 2026-03-25T02:01:38+00:00 )
মার্চ ২৪, ২০২৬ ১২:২০ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কোনো ধরনের বিদেশী হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক দেশগুললোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা সুরক্ষিত করার বিষয়ে তার দেশের দৃঢ় সংকল্প এবং প্রতিশ্রুতির পুর্নব্যক্ত করেছেন। 

গতকাল সোমবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক টেলিফোনালাপে আন্ত-আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর এবং তা শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন। 

দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের অবৈধ যুদ্ধের ফলে আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা জন্য এর পরিণতি নিয়ে মতবিনিময় করেন। 

টেলিফোনালাপে পেজেশকিয়ান বলেন যে ইরান যুদ্ধ শুরু করে নি। বরং আমেরিকা এবং ইসরায়েল কোনো যৌক্তিকতা ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়েছে এবং আলোচনার মাঝেই ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা, উচ্চ পদস্থ কমান্ডার এবং বেসামরিক নাগরিক এবং শিক্ষার্থীদের শহীদ করেছে। 

ইরানের বিরুদ্ধে আমেরিকার এবং ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের তীব্র্রতা এবং ধরনের বিষয়ে ব্যাখ্যা দিয়ে মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসলামি প্রজাতন্ত্র কেবল তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতা রক্ষার চেষ্টা করছে যেটি একটা স্বাভাবিক ঘটনা এবং এটি ইরানের ন্যায্য অধিকার। 

প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পক বজায় বিষয়ে তার দেশের নীতি পুনর্ব্যক্ত করে বলেন, ইরান এ অঞ্চলে স্থিতিশীলতা, নিরাপত্তা সুরক্ষিত করার জন্য সর্বদা চেষ্টা চালিয়ে আসছে এবং এ অঞ্চলে বিদেশী হস্তক্ষেপের বিরোধীতা করে আসছে। # 

পার্সটুডে/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।