ডোনাল্ড ট্রাম্পের 'ইসরায়েল ফার্স্ট' নীতি বিষয়ে মার্কিন জনগণ ক্ষুব্ধ: মাসুদ পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i158124-ডোনাল্ড_ট্রাম্পের_'ইসরায়েল_ফার্স্ট'_নীতি_বিষয়ে_মার্কিন_জনগণ_ক্ষুব্ধ_মাসুদ_পেজেশকিয়ান
ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে প্রভাবিত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ট্রাম্পের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা ‘ইসরায়েল ফার্স্ট’নীতি আমেরিকার জনগণ প্রত্যাখ্যান করছে।
(last modified 2026-03-31T02:00:40+00:00 )
মার্চ ৩০, ২০২৬ ১৩:৫৭ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে প্রভাবিত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ট্রাম্পের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা ‘ইসরায়েল ফার্স্ট’নীতি আমেরিকার জনগণ প্রত্যাখ্যান করছে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল রোববার রাতে তার এক্স একাউন্টে দেয়া এক বার্তায় বলেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের এআই বিশেষজ্ঞদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে তার দেশের জনগণের প্রকৃত বাস্তবতা সম্পর্কে অবগত করানো যারা এখন বর্তমানে ‘নো কিংস’ বিক্ষোভে অংশ নিচ্ছেন। ট্রাম্পের ‘ইসরায়েল ফার্স্ট’ নীতিতে আমেরিকার জনগণ ক্ষুব্ধ। আমেরিকার গণতন্ত্রের ওপর ইসরায়েলিদের রাজার শাসন নিয়ে তারা এখন ক্লান্ত হয়ে পড়েছেন।"  

মার্কিন যুক্তরাষ্ট্রের সবগুলো প্রধান শহরে ট্রাম্পের ঘরোয়া ও বিদেশ-নীতিসহ নানা নীতির বিরুদ্ধে শনিবার তিন হাজার ২০০'রও বেশি বিক্ষোভ-মিছিল বের করেছেন নাগরিকরা। ট্রাম্পের অভিবাসন-বিরোধী নীতি তথা বিদেশী অভিবাসীদের গণহারে বহিষ্কারের নীতি ও যুদ্ধের ফলে জ্বালানী তেলের দর বৃদ্ধিরও প্রতিবাদ জানান তারা। ‘নো কিংস’' শীর্ষক মূল সমাবেশটি হয়েছে সেন্ট পল মিনিসোটায়, যেখানে গত শীতকালে অভিবাসন বিরোধী পুলিশ অভিবাসন বিরোধী অভিযান চালিয়ে দুই মার্কিন নাগরিককে হত্যা করেছিল। 

একই উদ্দেশ্যে বিক্ষোভ সমাবেশ হয় ওয়াশিংটন, নিউইয়র্ক, বোস্টন, মিনিয়াপোলিস, শিকাগো, পোর্টল্যান্ড, লস এঞ্জেলস, ফ্লোরিডা, ওরিগেন ও সানফ্রানসিসকোসহ আরও অনেক শহর ও অঙ্গরাজ্যে।

বারমুন্ট অঙ্গরাজ্যের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স প্রতিবাদী সব মার্কিন নাগরিকের উদ্দেশে বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

তিনি আরও বলেছেন, ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে মার্কিন নাগরিকদের কাছে মিথ্যা কথা বলা হয়েছে, ইরাক যুদ্ধ সম্পর্কে আমাদেরকে মিথ্যা বলা হয়েছে, আর এখন ইরান যুদ্ধ সম্পর্কে আমাদের মিথ্যা বলা হচ্ছে।

 

পার্সটুডে/এমবিএ//২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।