ইরানের মহান জাতি নয় কোটি প্রাণের একটি দেহ: বাকের কলিবফ
https://parstoday.ir/bn/news/iran-i158206-ইরানের_মহান_জাতি_নয়_কোটি_প্রাণের_একটি_দেহ_বাকের_কলিবফ
পার্সটুডে-ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির স্পিকার তাঁর দেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। 
(last modified 2026-04-03T14:22:25+00:00 )
এপ্রিল ০২, ২০২৬ ১৬:৩০ Asia/Dhaka
  • স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
    স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে-ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির স্পিকার তাঁর দেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। 

তিনি বলেছেন: বিভিন্ন রুচি ও বোধের মানুষ একে অপরকে খুঁজে পেয়েছে এবং ঐক্যবদ্ধ হয়েছে। পার্সটুডে আরও জানায়, ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ তাঁর সাম্প্রতিক বার্তায় বলেছেন: শত্রুরা ভেবেছিল যুদ্ধের পরে সমাজটি টুকরো টুকরো হয়ে যাবে এবং একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু ইরানের মহান জাতি ছিল নব্বই মিলিয়ন প্রাণের একটি দেহ। তারা বরং আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ ছিল।
স্পিকার আরও বলেন: আজ শিল্পী, ক্রীড়াবিদ, যোদ্ধা, শ্রমিক এবং শিক্ষকরা সবাই ঐক্যবদ্ধভাবে অভিন্ন সুরে সোচ্চার কণ্ঠ হয়েছেন। অপরাধী শত্রএদর কাছে তাদের সম্মিলিত মনোভাব দেখিয়েছেন। বিভিন্ন রুচি ও বোধের সাথে ইরানের মহান ব্যক্তিরাও একে অপরকে ভালোভাবে খুঁজে পেয়ে জাতীয় প্রতিরক্ষা বলয় গঠন করেছেন। আমি এই মহান জাতিকে বিনীত শ্রদ্ধা ও সম্মান জানাই।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।