কলিবফ: আমরা আমেরিকাকে হরমুজ প্রণালীতে হস্তক্ষেপ করতে দেব না
https://parstoday.ir/bn/news/iran-i158590-কলিবফ_আমরা_আমেরিকাকে_হরমুজ_প্রণালীতে_হস্তক্ষেপ_করতে_দেব_না
পার্সটুডে- ইরানের সংসদে স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, হরমুজ প্রণালী এমন একটি পথ যা বিশ্বের জনগণ ও দেশগুলোর ব্যবহার করার কথা—আমরা তা বুঝি। আমরা আমেরিকার মতো নই যে সবকিছু গ্রাস করে নিজেদের মতো করে নিয়ে নেব।
(last modified 2026-04-19T04:01:56+00:00 )
এপ্রিল ১৯, ২০২৬ ১০:৩৮ Asia/Dhaka
  • কলিবফ
    কলিবফ

পার্সটুডে- ইরানের সংসদে স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, হরমুজ প্রণালী এমন একটি পথ যা বিশ্বের জনগণ ও দেশগুলোর ব্যবহার করার কথা—আমরা তা বুঝি। আমরা আমেরিকার মতো নই যে সবকিছু গ্রাস করে নিজেদের মতো করে নিয়ে নেব।

তিনি আরো বলেন, আমরা আমেরিকাকে এই কথা বলতে দেব না যে, “হরমুজ প্রণালীতে আমাদের স্বার্থ আছে” এবং তারা সেখানে হস্তক্ষেপ করতে চায়। আমরা আমাদের নিজস্ব প্রটোকল অনুযায়ী বিশ্বের দেশগুলোর অধিকার ও স্বার্থ রক্ষা করি।

কলিবফ বলেন- স্পষ্ট করে বলছি, কয়েক দিন ধরে তারা হরমুজ প্রণালী ঘিরে রেখেছে; অর্থাৎ পুরো বিশ্ব সেখানে দিয়ে চলাচল করবে, শুধু ইরান বাদ! কী হাস্যকর সিদ্ধান্ত! এটা কি সম্ভব যে সবাই হরমুজ প্রণালী দিয়ে যাবে, কিন্তু ইরান যাবে না?! এটাও তাদের আরেকটি ভুল।

ইরানের সংসদ স্পিকার আরো বলেন, যদি এই অবরোধ তুলে না নেওয়া হয়, তাহলে অবশ্যই হরমুজ প্রণালীতে চলাচল সীমিত থাকবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গতকালও আমি আসিম মুনিরকে বলেছি, শত্রুপক্ষ যেননৌ অবরোধ বা এ ধরণের এমন কোনো পদক্ষেপ না নেয় যা যুদ্ধবিরতি লঙ্ঘন করে।#

পার্সটুডে/এস এ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন