পারস্য উপসাগর পুরাতন ও নব্য ঔপনিবেশিকদের বিরুদ্ধে ইরানি প্রতিরোধের প্রতীক
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট বলেছেন, পারস্য উপসাগর পুরাতন ও নব্য ঔপনিবেশিকদের বিরুদ্ধে ইরানি জাতির প্রতিরোধের প্রতীক।
পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ, বৃহস্পতিবার পারস্য উপসাগরের জাতীয় দিবস উপলক্ষে এক বার্তায় লিখেছেন: পারস্য উপসাগরের জাতীয় দিবস এই ঐতিহাসিক সত্যটি পর্যালোচনা করার একটি মূল্যবান সুযোগ এনে দিয়েছে যে, এই জলপথটি ইরানিদের জাতীয় পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ এবং পুরাতন ও নব্য ঔপনিবেশিকদের বিরুদ্ধে মহান ইরানি জাতির প্রতিরোধের প্রতীক।
এই বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই সময়ে ইরানি নৌবাহিনীর সাহসিকতাকে এই অঞ্চলের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি সঞ্চালন পথ রক্ষায় ইরানের নির্ণায়ক ভূমিকার একটি প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন: "পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তার রক্ষক হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান, শত্রুভাবাপন্ন দেশগুলো ব্যতীত নৌচলাচলের স্বাধীনতা ও সামুদ্রিক নিরাপত্তার নীতি মেনে চলে। তবে, ইরান বিশ্বাস করে যে এই নীতিগুলোর বাস্তবায়নের সাথে অবশ্যই ইরানি জাতি ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং এই জলসীমায় যেকোনো নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী।"
পেজিজকিয়ান শত্রুর চাপ প্রয়োগের ক্ষেত্র অর্থনৈতিক ও সামুদ্রিক অঙ্গনে স্থানান্তরিত হওয়ার কথাও উল্লেখ করেন এবং ইরানের নৌ অবরোধ ও সামুদ্রিক বাণিজ্যের ওপর বিধিনিষেধ আরোপের কৌশলকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেন। #
পার্সটুডে/এমআরএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন