হরমুজ প্রণালী দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ বা ট্যাংকার চলাচল করেনি: আইআরজিসি
-
আইআরজিসি
পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ অবরোধ ভাঙার জন্য ‘ফ্রিডম প্রজেক্ট’ নামে মার্কিন অভিযান শুরুর পর গত কয়েক ঘণ্টায় হরমুজ প্রণালী দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ বা ট্যাংকার চলাচল করেনি।
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্রিডম প্রজেক্ট’ বাস্তবায়নের ঘোষণার পর গত কয়েক ঘণ্টায় হরমুজ প্রণালী দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ বা ট্যাংকার চলাচল করেনি এবং জাহাজ চলাচলের ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের দাবি ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা। আইআরজিসি নৌবাহিনীর ঘোষিত নীতির পরিপন্থী অন্য যেকোনো সামুদ্রিক চলাচল গুরুতর ঝুঁকির সম্মুখীন হবে এবং ইরানের আইন লঙ্ঘনকারী জাহাজগুলোকে বলপূর্বক থামানো হবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গতকাল দাবি করেছিল, ‘ফ্রিডম প্রজেক্ট’ বাস্তবায়নের ঘোষণার পর মার্কিন পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।#
পার্সটুডে/এমআরএইচ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন