হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল শুধুমাত্র ইরানের অনুমতি নিয়েই পরিচালিত হবে: আইআরজিসি
-
আইআরিজিসির রাজনৈতিক বিভাগের উপপ্রধান ইয়াদুল্লাহ জাওয়ানি
পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরিজিসির রাজনৈতিক বিভাগের উপপ্রধান বলেছেন, হরমুজ প্রণালীর নতুন ব্যবস্থাপনা হবে বৈশ্বিক ও আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি এবং এই নির্ধারিত এলাকায় চলাচল করতে ইচ্ছুক যেকোনো জাহাজকে নিরাপদ থাকার জন্য অবশ্যই ইরানের সশস্ত্র বাহিনীর অনুমতি নিতে হবে।
আইআরিজিসির রাজনৈতিক বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাওয়ানি বলেছেন, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত এলাকা। এর গুরুত্বের কারণে অতীতে বহুবার বাইরের শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা ও সংঘাতের ঘটনা ঘটেছে এবং তাই ফের যে কোনো বড় সংকট ও সংঘাতের প্রধান কেন্দ্রবিন্দু হতে পারে এই এলাকাটি।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির রাজনৈতিক বিভাগের উপপ্রধান আরও বলেন, এই অঞ্চলটি তার বিশালত্ব এবং সংযোগস্থলের অবস্থানের কারণে, বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে শৃঙ্খলা রক্ষায় নির্ণায়ক ভূমিকা পালন করে; কারণ এর উপর যেকোনো ধরনের একচেটিয়া নিয়ন্ত্রণ কার্যত বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক স্রোতধারার উপর প্রভাব বিস্তারের সুযোগ করে দেয়।
আইআরজিসির রাজনৈতিক বিভাগের উপপ্রধান বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এই অঞ্চলের জাতিসমূহের জন্য এক ঐশ্বরিক আশীর্বাদ ও উপহার; এটি এমন এক সম্পদ ও সুযোগ যা আল্লাহ এ অঞ্চলের জনগণকে প্রদান করেছেন। এই দৃষ্টিভঙ্গি এই কৌশলগত এলাকাটি রক্ষার প্রয়োজনীয়তার জন্য একটি আধ্যাত্মিক ও জাতীয় ভিত্তি তৈরি করে। #
পার্সটুডে/এমআরএইচ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন