ট্রাম্প পরাজিত হিসেবেই বেইজিং যাবেন: ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/iran-i159190-ট্রাম্প_পরাজিত_হিসেবেই_বেইজিং_যাবেন_ইরানের_সর্বোচ্চ_নেতার_উপদেষ্টা
পার্সটুডে- ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের বলেছেন, হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধে ইরানের কাছে পরাজয়ের ফলে মার্কিন আধিপত্য যুগের পতন ঘটেছে।
(last modified 2026-05-06T13:16:57+00:00 )
মে ০৬, ২০২৬ ১২:১৬ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের
    সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের

পার্সটুডে- ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের বলেছেন, হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধে ইরানের কাছে পরাজয়ের ফলে মার্কিন আধিপত্য যুগের পতন ঘটেছে।

পার্সটুডে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত পেজে মোহাম্মদ মোখবের লিখেছেন, হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধে ইরানের কাছে পরাজয়ের ফলে মার্কিন আধিপত্যের যুগের পতন ঘটেছে এবং পূর্বাঞ্চলীয় অক্ষশক্তি তাদের ঐতিহাসিক পরিচয়ে ফিরে এসেছে ও এই অঞ্চলের জন্য একটি নতুন ভূ-রাজনৈতিক চিত্র আঁকার সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন,  ট্রাম্প পরাজিত হিসেবেই বেইজিং যাবেন এবং পশ্চিমা সভ্যতার পতনকে দেখা উচিত প্রাচ্য সভ্যতার দৃষ্টিকোণ থেকে।#

পার্সটুডে/এমআরএইচ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন