শত্রুদের বিরুদ্ধে আইআরজিসি'র হুঁশিয়ারি
পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটের কমান্ড শত্রুদের প্রতি নতুনকরে হুঁশিয়ারি দিয়েছে।
এই হুঁশিয়ারিতে বলা হয়েছে, ইরানের তেলবাহী ও বাণিজ্যিক জাহাজের ওপর যেকোনো ধরনের আক্রমণ বা হস্তক্ষেপ ঘটলে, এর প্রতিক্রিয়ায় অঞ্চলের কোনো একটি মার্কিন স্থাপনায় এবং শত্রুপক্ষের জাহাজগুলোর ওপর কঠোর ও ব্যাপক হামলা চালানো হবে।
অ্যাসোসিয়েটেড প্রেস ইরানি তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজে হামলা নিয়ে আইআরজিসির নৌবাহিনীর হুঁশিয়ারি প্রসঙ্গে লিখেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌবাহিনী শনিবার সতর্ক করে দিয়েছে যে, ইরানের তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজে যেকোনো হামলার জবাবে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো একটি ঘাঁটি এবং শত্রুপক্ষের জাহাজগুলোর বিরুদ্ধে “বড় হামলা” চালানো হবে। এমন সময় এ সতর্কতা দেওয়া হলো, যখন ভঙ্গুর যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে বলে মনে হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আঞ্চলিক সদরদপ্তরের স্বাগতিক দেশ বাহরাইন ঘোষণা করেছে যে, আইআরজিসির সঙ্গে যোগাযোগের অভিযোগে তারা কয়েক ডজন মানুষকে আটক করেছে। খবরে বাহরাইনের নাম উল্লেখ থাকায় এই সম্ভাবনা আরও জোরালো হয়েছে যে, আইআরজিসি'র নৌবাহিনীর টার্গেট হতে পারে বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি।#
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন