তেহরানের বিরুদ্ধে সামরিক কৌশল ব্যর্থ/ তবে, কূটনীতির পথ খোলা: ইতালিতে ইরানি রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/iran-i159286-তেহরানের_বিরুদ্ধে_সামরিক_কৌশল_ব্যর্থ_তবে_কূটনীতির_পথ_খোলা_ইতালিতে_ইরানি_রাষ্ট্রদূত
পার্সটুডে- তেহরানের বিরুদ্ধে সামরিক কৌশলের ব্যর্থতার কথা উল্লেখ করে ইতালিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা এবং জাতীয় সংহতির ওপর নির্ভর করে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনীতির পথ খোলা রেখেছে।
(last modified 2026-05-10T05:36:32+00:00 )
মে ১০, ২০২৬ ১১:৩৩ Asia/Dhaka
  • রোমে অনুষ্ঠিত ইরান ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন
    রোমে অনুষ্ঠিত ইরান ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন

পার্সটুডে- তেহরানের বিরুদ্ধে সামরিক কৌশলের ব্যর্থতার কথা উল্লেখ করে ইতালিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা এবং জাতীয় সংহতির ওপর নির্ভর করে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনীতির পথ খোলা রেখেছে।

ইতালিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা সাবুরি রোমে অনুষ্ঠিত ইরান ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে দেয়া ভাষণে এ কথা বলেন। তিনি নতুন বিশ্ব ব্যবস্থায় ইরানের কৌশলগত অবস্থান, সাম্প্রতিক সংঘাতের মাত্রা এবং সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানি জাতির প্রতিরোধের বিষয়টি ব্যাখ্যা করেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের রাষ্ট্রদূত এশিয়া, ইউরোপ ও আফ্রিকা-এই তিন মহাদেশের সংযোগস্থল হিসেবে ইরানের সুবিধাজনক ভূ-রাজনৈতিক অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন, ইরানের গুরুত্ব কেবল তার বিশাল তেল ও গ্যাস সম্পদেই সীমাবদ্ধ নয় বরং এর হাজার বছরের পুরোনো সভ্যতার পরিচয় এবং কৌশলগত সাংস্কৃতিক গভীরতা দেশটিকে এই অঞ্চলে একটি স্বতন্ত্র ও স্বাধীন শক্তিতে পরিণত করেছে।

তিনি আরও বলেন: “ইরান সদিচ্ছা নিয়ে আলোচনায় প্রবেশ করলেও, আলোচনা চলাকালীন মার্কিন ও ইসরায়েলি পক্ষ কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তবে, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা ও অভ্যন্তরীণ সংহতির ওপর নির্ভর করে আগ্রাসনকারীদের তাদের লক্ষ্য অর্জনে বাধা দিয়েছে।”#

পার্সটুডে/এমআরএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন