রণক্ষেত্রের বিজয়কে কূটনৈতিক অঙ্গনেও ধরে রাখতে হবে: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i159308-রণক্ষেত্রের_বিজয়কে_কূটনৈতিক_অঙ্গনেও_ধরে_রাখতে_হবে_পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট বলেছেন, যুক্তিসঙ্গত, যৌক্তিক ও জাতীয় স্বার্থ-ভিত্তিক অগ্রাধিকার হলো কূটনীতির ক্ষেত্রেও ইরানের সশস্ত্র বাহিনীর বিজয়কে ধরে রাখতে হবে।
(last modified 2026-05-12T04:29:49+00:00 )
মে ১২, ২০২৬ ১০:২৮ Asia/Dhaka
  • রণক্ষেত্রের বিজয়কে কূটনৈতিক অঙ্গনেও ধরে রাখতে হবে: পেজেশকিয়ান

পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট বলেছেন, যুক্তিসঙ্গত, যৌক্তিক ও জাতীয় স্বার্থ-ভিত্তিক অগ্রাধিকার হলো কূটনীতির ক্ষেত্রেও ইরানের সশস্ত্র বাহিনীর বিজয়কে ধরে রাখতে হবে।

পার্সটুডে জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পুলিশ বাহিনীর একদল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেকিয়ান সাম্প্রতিক যুদ্ধের সময় আইন শৃঙ্খলা রক্ষায় এই বাহিনীর প্রচেষ্টা, দিনরাত সংগ্রাম এবং সততার প্রশংসা করে বলেন, সীমাবদ্ধতা ও সুযোগ-সুবিধার অভাব সত্ত্বেও ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ বাহিনীর শক্তিশালী ও নিঃস্বার্থ উপস্থিতি ছিল।

শত্রুকে প্রতিহত করার ক্ষেত্রে ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, শক্তিশালী ইরানি জাতি ও সশস্ত্র বাহিনী তাদের দৃঢ়তা ও শক্তিমত্ত্বা দিয়ে শত্রুকে তাদের লক্ষ্য অর্জনে বাধা দিতে এবং তাদেরকে যুদ্ধবিরতি মেনে নিতে ও যুদ্ধ বন্ধ করতে বাধ্য করতে সক্ষম হয়েছে।

পেজেশকিয়ান আরও বলেন, এখন আমাদের সামনে বিভিন্ন বিকল্প রয়েছে; হয় আমরা মর্যাদা, কর্তৃত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য আলোচনায় বসব এবং ইরানি জনগণের অধিকার বাস্তবায়ন করব অথবা আমরা যুদ্ধ বা শান্তি কোনো অবস্থাতেই থাকব না, কিংবা যুদ্ধ ও সংঘাতের পথেই চলতে থাকব।#

পার্সটুডে/এমআরএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন