প্যারা-ভারোত্তলনে ইরানের বিশ্ব জয় : আফ্রিকা কাপ জুডোতে ইরানের স্বর্ণপদক লাভ
https://parstoday.ir/bn/news/iran-i159636-প্যারা_ভারোত্তলনে_ইরানের_বিশ্ব_জয়_আফ্রিকা_কাপ_জুডোতে_ইরানের_স্বর্ণপদক_লাভ
পার্সটুডে- ইরানের প্যারা-ভারোত্তলকরা ১০৭ কেজি এবং ১০৭+ কেজি ওজনশ্রেণিতে মোট ৬টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক জিততে সক্ষম হয়েছেন।
(last modified 2026-05-24T11:42:15+00:00 )
মে ২৪, ২০২৬ ১৭:৩৯ Asia/Dhaka
  • আফ্রিকা কাপ জুডোতে ইরানি প্রতিনিধির স্বর্ণপদক লাভ
    আফ্রিকা কাপ জুডোতে ইরানি প্রতিনিধির স্বর্ণপদক লাভ

পার্সটুডে- ইরানের প্যারা-ভারোত্তলকরা ১০৭ কেজি এবং ১০৭+ কেজি ওজনশ্রেণিতে মোট ৬টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক জিততে সক্ষম হয়েছেন।

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আলজেরিয়ায় অনুষ্ঠিত উন্মুক্ত প্যারা-ভারোত্তোলন প্রতিযোগিতার তৃতীয় দিনের শেষে ১০৭+ কেজি ওজনশ্রেণিতে ইরানের দুই জাতীয় খেলোয়াড় আহমাদ আমিনজাদেহ এবং মেহদি সাইয়াদি নিজেদের প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হন।

ইরানি অ্যাথলেট মাহদি সাইয়াদি তার প্রথম ও দ্বিতীয় প্রচেষ্টায় যথাক্রমে ২৩০ ও ২৩৫ কেজি ওজন তোলেন। তৃতীয় প্রচেষ্টায় তিনি ২৩৮ কেজি ওজন তুলে রৌপ্য পদক জয় করেন। এ ছাড়া, সাইয়াদি মোট ৭০৩ কেজি রেকর্ড গড়ে সামগ্রিক  ক্যাটাগরিতে স্বর্ণপদক লাভ করেন। এই ওজন শ্রেণীর অন্য ইরানি প্রতিনিধি আহমেদ আমিনজাদেহ-ও স্বর্ণপদক জয় করতে সক্ষম হন।

একই সময়ে, ১০৭ কেজি ওজন শ্রেণীতে ইরানের প্যারা-ভারোত্তলক আলী আকবর গারিবশাহী, সামান রাজি এবং রেজা এনায়েতউল্লাহী প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়াইয়ে নামেন।

আলী আকবর গারিবশাহী প্রতিযোগিতায় একক স্বর্ণপদক জেতার পাশাপাশি মোট ৭০৫ কেজি রেকর্ড গড়ে সামগ্রিক ক্যাটাগরিতেও স্বর্ণপদক লাভ করেন। অন্যদিকে সামান রাজি রৌপ্য পদক অর্জন করেন এবং যুব (জুনিয়র) বিভাগে রেজা এনায়েতউল্লাহী স্বর্ণপদক জয় করেন। এনায়েতউল্লাহী যুব বিভাগের সামগ্রিক ক্যাটাগরির স্বর্ণপদকটিও নিজের নামে করে নেন।

উল্লেখ্য: মিনাব স্কুলের ছাত্র শহীদ মাকান নাসিরের নামানুসারে ইরানের প্যারা-ভারোত্তোলন দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এই প্রতিযোগিতায় ইরানি অ্যাথলেটরা মোট ১৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জ পদক জয় করতে সক্ষম হয়েছেন।

আফ্রিকা কাপ জুডোতে ইরানি প্রতিনিধির স্বর্ণপদক লাভ

আলজেরিয়ার আয়োজনে চলমান আফ্রিকা কাপ জুডো প্রতিযোগিতায় মাইনাস ৮১ (-৮১) কেজি ওজন শ্রেণীতে ইরানের জন্য একটি স্বর্ণপদক অর্জিত হয়েছে। যুব (কিশোর) বিভাগে ইরানের একমাত্র প্রতিনিধি সোবহান হাকিমি, সেমিফাইনালে তার প্রতিপক্ষকে 'ইপন' (ধাক্কা দিয়ে ফেলে দেওয়া) করে ফাইনালে ওঠেন। ফাইনাল ম্যাচেও তিনি স্বাগতিক দেশের আব্দুল্লাহ দালিলিকে 'ইপন' করে পূর্ণ আধিপত্যের সাথে চ্যাম্পিয়নশিপ শিরোনাম এবং স্বর্ণপদক নিজের করে নেন।

ইলিয়াস পারহিজগার এবং আমির আব্বাস চৌপান হলেন আলজেরিয়ায় বিশ্ব জুডো ফেডারেশনের র‍্যাংকিং প্রতিযোগিতায় ইরানের প্রাপ্তবয়স্ক (সিনিয়র) বিভাগের দুই প্রতিনিধি, যারা রবিবার তাদের প্রতিপক্ষদের মুখোমুখি হবেন।#

পার্সটুডে/এমএআর/২৪