সম্ভাব্য সমঝোতায় আমেরিকাকে প্রতিশ্রুতিবদ্ধ রাখার গ্যারান্টি হলো ইরানের শক্তি: বাকায়ি
-
ইসমাইল বাকায়ি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আলোচনায় সম্ভাব্য সমঝোতার প্রতি আমেরিকার প্রতিশ্রুতি বজায় রাখার গ্যারান্টি হলো আমাদের শক্তি এবং আগ্রাসীদেরকে দেওয়া ইরানি জাতির শিক্ষা।
আইআরআইবি সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুড আরও জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওই জবাব দেন। আলোচনায় সম্ভাব্য সমঝোতায় আমেরিকার প্রতিশ্রুতিবদ্ধ থাকার গ্যারান্টি কী? এই প্রশ্নের জবাবে তিনি আরও বলেন: গ্যারান্টি হলো আমাদের শক্তি এবং ইরানি জাতি আগ্রাসীদের যে শিক্ষা দিয়েছে তা। আমাদের প্রতিনিধিদলের প্রস্তুতি কী-এ প্রশ্নের জবাবে বলতে হবে, এটি ইরানি জাতির প্রস্তুতি। ইরানের আলোচক দল রাষ্ট্রব্যবস্থারই একটি অংশ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জোর দিয়ে বলেন: হুমকি দেওয়া এবং ব্যঙ্গচিত্র আঁকা ওদের রাজনৈতিক আচরণের অংশ। কিন্তু আমরা প্রতিপক্ষের কল্পনা বা ধারণাকে গুরুত্ব না দিয়ে বাস্তব ময়দানে কাজ করি।
তিনি আরও বলেন: গ্যারান্টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যে দেশ ৪০ দিন ধরে দুই পরমাণু শক্তিধর পক্ষের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে পেরেছে এবং শত্রুকে তাদের লক্ষ্য অর্জন থেকে নিরাশ করেছে, সেই দেশ ভবিষ্যতেও তার শক্তি প্রদর্শন করতে সক্ষম হবে।#
পার্সটুডে/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।