শত্রুরা ইরানের নতুন নিয়ম মানতে বাধ্য: আইআরজিসি
-
আইআরজিসি
পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবের মহান স্থপতির ৩৭তম মৃত্যুবার্ষিকী এবং ঈদে গাদির উপলক্ষে এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জোর দিয়ে বলেছে: আমরা শত্রুদেরকে সতর্ক করে দিচ্ছি, ইরানের জাতি এবং সশস্ত্র বাহিনী এ অঞ্চলে যে নতুন নিয়ম বলবত করেছে তা তোমরা মানতে বাধ্য।
ইরনার বরাত দিয়ে পর্সটুডে জানিয়েছে, বিপ্লবের মহান স্থপতির শাহাদাতের ৩৭তম বার্ষিকী এবং ঈদে গাদির উপলক্ষে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, সাতচল্লিশ বছর আগে বিপ্লবের মহান স্থপতি ইমাম খোমেনি, জাতির হৃদয়ে ইসলামী আন্দোলনের প্রদীপ প্রজ্বলিত করেছিলেন। তিনি ইসলামী প্রজাতন্ত্রের পবিত্র ব্যবস্থা প্রতিষ্ঠার পর এক দশকের প্রজ্ঞাপূর্ণ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বের শেষে, তিনি আমেরিকা ও ইসরায়েলের আধিপত্যের জোয়াল থেকে মুসলিম জাতিকে মুক্ত করার জন্য বিপ্লবি আদর্শের কৌশলগত ভিত্তি ও রূপরেখা দিয়ে যান। এই অঞ্চল ও মুসলিম বিশ্বের ভূখণ্ড থেকে ইসরায়েল ও আমেরিকার অবস্থানকে নির্মূল করার জন্য মুসলিম বিশ্বের শক্তি ও ঐক্য তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সর্বশক্তিমান আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠার কথা বলেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, "আজ যখন ‘তৃতীয় চাপিয়ে দেওয়া ইসরায়েল-মার্কিন যুদ্ধের’ আগুন চল্লিশ দিন ধরে প্রতিরোধের পর শত্রুকে যুদ্ধবিরতির জন্য ভিক্ষা করতে বাধ্য করেছে, তখন এটা স্পষ্ট হয়ে উঠেছে, বিপ্লবের মহান স্থপতি ইমামের শিক্ষা ও উত্তরাধিকার এবং ‘জাতির শহীদ নেতা’-র প্রজ্ঞাপূর্ণ নির্দেশনা এবং এখন তারই ন্যায়পরায়ণ উত্তরসূরি আয়াতুল্লাহ সাইয়েদ মুজতাবা খামেনেয়ির নির্দেশনায় ইসলামী বিপ্লব আগের চেয়ে আরও শক্তিশালীভাবে এগিয়ে চলেছে।"#
পার্সটুডে/এমআরএইচ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।