ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i160124-ইসরায়েলের_দুটি_সামরিক_ঘাঁটিতে_অপারেশন_নাসর’_শুরু_আইআরজিসি
পার্সটুডে- ইসরায়েলের তেলনভ ও নাভাতিম -এর কৌশলগত বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরুর ঘোষণা দিয়ে আইআরজিসি বলেছে: তারা ইসরায়েলের বিরুদ্ধে সকল ফ্রন্টে ব্যাপক অভিযান পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
(last modified 2026-06-08T07:48:39+00:00 )
জুন ০৮, ২০২৬ ১৩:৪৬ Asia/Dhaka
  • ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু
    ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু

পার্সটুডে- ইসরায়েলের তেলনভ ও নাভাতিম -এর কৌশলগত বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরুর ঘোষণা দিয়ে আইআরজিসি বলেছে: তারা ইসরায়েলের বিরুদ্ধে সকল ফ্রন্টে ব্যাপক অভিযান পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রেখে এবং তাঁর সাহায্য কামনা করে, কিছুক্ষণ আগে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সাহসী যোদ্ধারা ‘ইয়া হায়দার কারার’ এই পবিত্র শ্লোগানে এবং ১২ দিনের যুদ্ধের শহীদদের প্রতি উপহারস্বরূপ ইসরায়েলের তেলনভ ও নাভাতিম-এর কৌশলগত বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ‘অপারেশন নাসর’ শুরু করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে: ইরানের তিনটি স্থানে অবস্থিত বেশ কয়েকটি রাডার সাইটের ওপর শিশুহত্যাকারী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযানটি চালানো হয়েছে।

আইআরজিসি আরো বলেছে: ইসরায়েলের সেনাবাহিনীর আগ্রাসনের জবাবে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং লক্ষ্যবস্তুর তালিকা ঠিক করা এই পর্যায়ে অভিযানকারী দলগুলোর গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম ছিল।

আইআরজিসি তাদের বিবৃতিতে জোর দিয়ে বলেছে, তাদের সকল যুদ্ধ ও অভিযানকারী ইউনিট সকল ফ্রন্টে ব্যাপক অভিযান চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং শত্রুর পরিস্থিতি অনুযায়ী কর্মপরিকল্পনা তৈরি করেছে।#

পার্সটুডে/এমআরএইচ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন