কোনো হুমকির মুখে আমরা পিছু হটব না: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i160142-কোনো_হুমকির_মুখে_আমরা_পিছু_হটব_না_পেজেশকিয়ান
পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট লিখেছেন: আমরা দৃঢ়তার সঙ্গে জাতির অধিকার রক্ষা করব এবং কোনো ধরনের হুমকির মুখে পিছু হটব না।
(last modified 2026-06-08T14:13:55+00:00 )
জুন ০৮, ২০২৬ ২০:১১ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট লিখেছেন: আমরা দৃঢ়তার সঙ্গে জাতির অধিকার রক্ষা করব এবং কোনো ধরনের হুমকির মুখে পিছু হটব না।

তাসনিম নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় লিখেছেন:

আমাদের অগ্রাধিকার হলো জাতীয় নিরাপত্তা এবং ইরানের জনগণের শান্তি ও স্বস্তি। আমরা দৃঢ়তার সঙ্গে জাতির অধিকার রক্ষা করব এবং কোনো হুমকির মুখে পিছু হটব না।

পেজেশকিয়ান আরও জোর দিয়ে বলেন:

কূটনীতি ও প্রতিরক্ষা জাতীয় শক্তির দুটি ডানা। আমরা না যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছি, না আলোচনার টেবিল। মহান আল্লাহর সাহায্যে, ঐক্য ও প্রজ্ঞার মাধ্যমে ইরান এই পরীক্ষাও সফলভাবে অতিক্রম করবে।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।