যুক্তরাষ্ট্র বিশ্বকাপকে রাজনৈতিক রূপ দিয়েছে: তারেমি
-
ইরানের জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড মেহেদি তারেমি
পার্সটুডে-ইরানের জাতীয় ফুটবল দলের তারকা মেহেদি তারেমি বলেছেন, আসন্ন বিশ্বকাপে আয়োজক দেশ আগের আসরগুলোর মতো পরিবেশ তৈরি করতে পারে নি বরং এবার একটি উত্তেজনাপূর্ণ ও রাজনৈতিক আবহ তৈরি হয়েছে।
সংবাদ সংস্থা সেদা ও সিমার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, মেহেদি তারেমিিইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র সরকারের কিছু ভিসা আবেদন প্রত্যাখ্যান এবং একজন সোমালি রেফারির প্রবেশে বাধা দেওয়ার পদক্ষেপ দেশটির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং ২০২৬ বিশ্বকাপের পরিবেশে 'ব্যাপক উত্তেজনা' সৃষ্টি করেছে।
তারেমি বলেন, আমি এর আগে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছি। প্রতিবারই আয়োজক দেশে পৌঁছে ফুটবলের বিশ্বজনীনতা ও আন্তরিকতার অনুভূতি পেয়েছি। কিন্তু দুঃখজনকভাবে এবার সেই অনুভূতি পাচ্ছি না।
তিনি আরও বলেন, বর্তমানে এই বিশ্বকাপকে ঘিরে অনেক উত্তেজনা বিরাজ করছে এবং পুরো পরিবেশটাই রাজনৈতিক হয়ে উঠেছে।#
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।