কোনো অজুহাত ছাড়াই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে: ট্রাম্পকে কলিবফ
https://parstoday.ir/bn/news/iran-i160270-কোনো_অজুহাত_ছাড়াই_প্রতিশ্রুতি_বাস্তবায়ন_করতে_হবে_ট্রাম্পকে_কলিবফ
পার্সটুডে- ইরানের আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলেছেন, কোনো তালবাহানা চলবে না।
(last modified 2026-06-13T00:39:14+00:00 )
জুন ১৩, ২০২৬ ০৯:০৯ Asia/Dhaka
  • কলিবফ
    কলিবফ

পার্সটুডে- ইরানের আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলেছেন, কোনো তালবাহানা চলবে না।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  ইংরেজি ভাষায় একটি পোস্ট করেন।

সেখানে তিনি লিখেছেন: “যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে, সেগুলো কোনো ‘কিন্তু’, ‘যদি’ বা অজুহাত ছাড়াই বাস্তবায়ন করতে হবে। সামনে যে চুক্তি আসন্ন, তা সফল করতে এর বাইরে আর কোনো পথ নেই। শেষ পর্যন্ত প্রত্যেকেই সেই ফসলই ঘরে তুলবে, যা সে বপন করেছে।”

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ঘোষণা হতে পারে।#

পার্সটুডে/এসএ/১৩