সুইজারল্যান্ডে কলিবফ: মিনাবের শিশুরা আমাকে পর্যবেক্ষণ করছেন
-
কলিবফ
পার্সটুডে- ‘মিনাব ১৬৮’ নামক ইরানি আলোচক দলের প্রধান জুরিখে পৌঁছেছেন।
সেখানে পৌঁছে ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন: “মিনাবের মজলুম শিশুরাসহ প্রিয় ইরানের সকল শহীদকে আমি প্রতিটি মুহূর্তে আমার কাজ ও আচরণের সাক্ষী ও পর্যবেক্ষক বলে মনে করি।”
‘মিনাব ১৬৮’ আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ জুরিখ শহরে পৌঁছানোর পর এক্সে একটি পোস্টে লিখেছেন:“মিনাবের মজলুম শিশুদের এবং প্রিয় ইরানের সকল শহীদকে আমি প্রতিটি মুহূর্তে আমার কাজ ও আচরণের সাক্ষী বলে মনে করি। তারা আমাদের দেখছেন এবং আমাদের কাছ থেকে প্রত্যাশা রাখেন। আল্লাহ করুন, যেন আমি নির্যাতিত শহীদদের এবং ইরানের জনগণের কাছে লজ্জিত না হই এবং যেন সম্মানের সঙ্গে আমার সেই সঙ্গীদের সঙ্গে মিলিত হতে পারি, যাদের দেখার জন্য আমি প্রতিক্ষণ অপেক্ষা করছি।”
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, চলতি সপ্তাহে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এগিয়ে নিতে আজ রোববার সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন।#
পার্স টুডে/এস এ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।